এতবড় একটা দলে কিছু ভুল বোঝাবুঝি হয়, সকলকে একযোগে কাজ করার বার্তা পার্থর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রার্থী তালিকা নিয়ে আর ক্ষোভ থাকা উচিত নয়। এতবড় একটা দলে কিছু ভুল বোঝাবুঝি হয়। সোমবার সাংবাদিক সম্মেলন করে একথা স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, যেটুকু অসামঞ্জস্য ছিল তা সংশোধন করে জেলায় জেলায় সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুনঃ রমিজ রাজার ভারত-পাক প্রস্তাবিত সিরিজ কি হবে? কি বললেন সচিব জয় শাহ

ইতিমধ্যেই তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে দলের অন্দরে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। জেলা সভাপতির বাড়ির সামনে সড়ক অবরোধ করতে এবং বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে দলীয় কর্মীদের। এদিন সাংবাদিক সম্মেলন থেকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, জেলায় জেলায় প্রার্থী তালিকা নিয়ে অসামঞ্জস্য ছিল। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়ে তালিকা চূড়ান্ত করে পাঠিয়ে দিয়েছি। ইতিমধ্যেই তা জেলার সভাপতি ও চেয়ারম্যানদের ইতিমধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা মিনি বিধানসভার মতো নির্বাচন। সকলকে প্রার্থী করা সম্ভব নয়।

যারা অসন্তোষ প্রকাশ করেছেন তাঁদের উদ্দেশ্যে বার্তা, দলের নেত্রী এক, মমতা বন্দ্যোপাধ্যায়। পতাকা এক, জোড়া ফুল। দলীয় প্রার্থীর পিছনে সকলে একত্রিত হয়ে দাঁড়াবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সংগ্রামের মধ্যে দিয়ে দল করেছে আপনারা এগিয়ে নিয়ে যাবেন।

অন্যদিকে, উত্তরপ্রদেশ যাত্রার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, পার্থ চট্টোপাধ্যায় এবং সুব্রত বক্সি যে তালিকা তৈরি করেছেন তা চুড়ান্ত। কোনওভাবেই তালিকা বদল করা হবে না।

এতবড় একটা দলে কিছু ভুল বোঝাবুঝি হয়, জানালেন তৃণমূল মহাসচিব 

May be an image of 1 person and stএতবড় একটা দলে কিছু ভুল বোঝাবুঝি হয়, জানালেন তৃণমূল মহাসচিব anding
এতবড় একটা দলে কিছু ভুল বোঝাবুঝি হয়, জানালেন তৃণমূল মহাসচিব

হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের দায়িত্বে পুলক রায়। উত্তর ২৪ পরগনার কোঅর্ডিনেটর জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ ভৌমিক। দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে শুভাশিস চক্রবর্তী, অরূপ বিশ্বাস। মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের দায়িত্বে ফিরহাদ হাকিম। দক্ষিণ দিনাজপুরে্র দায়িত্বে শশী পাঁজা, দার্জিলিংয়ের দায়িত্বে গৌতম দেব, নদিয়ার দায়িত্বে পার্থ চট্টোপাধ্যায়, সুখেন্দুশেখর রায় ও ব্রাত্য বসু। কোচবিহার ও পূর্ব মেদিনীপুরের দায়িত্বে সুব্রত বক্সী। ঝাড়গ্রামের দায়িত্বে পার্থ চট্টোপাধ্যায়। পুরুলিয়া ও বাঁকুড়া মলয় ঘটকের হাতে। আলিপুরদুয়ার দেখবেন চন্দ্রিমা ভট্টাচার্য ও মলয় ঘটক। জলপাইগুড়িতে থাকবেন সৌরভ চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুরের ভার অজিত মাইতি ও মানস ভুঁইয়্যার হাতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত