খুব খারাপ পরিস্থিতি রাজ্যের, আগামী ১৫ দিন বন্ধ জরুরি নয় এমন সব অস্ত্রোপচার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গোটা দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ । মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ সহ গোটা ভারতজুড়েই তীব্র অক্সিজেনের আকাল। এদিকে করোনার তৃতীয় মিউটেড স্টেইন ঢুকে পরেছে রাজ্যে। কিন্তু এই তৃতীয় স্ট্রেইন কি? জানা গিয়েছে তৃতীয় স্টেইন হল করোনার প্রথম এবং দ্বিতীয় স্টেইন এর মিলিল সংস্করণ।

আরও পড়ুনঃ একে একে করোনার কবলে, এবার আক্রান্ত রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

এটি কতটা ক্ষতিকর এবং এর ওপরে আবিষ্কৃত ভ্যাকসিন কতটা কার্যকত হবে তা নিয়ে এখনও কোন তথ্য সামনে আসেনি। সুতরাং আপাতত জারি করা কোভিড বিধি মেনে চলাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন চিকিৎসকরা। এই অবস্থায় রাজ্যের বেসরকারি হাসপাতালের সঙ্গে রাজ্য সরকারের বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত গুলির মদ্ধে অন্যতম  হল জরুরি নয়, এমন সমস্থ অস্ত্রোপচার বন্ধ থাকবে আগামী ১৫ দিন।

গতবারের চেয়েও ২৫-৩০ শতাংশ বেড় বাড়াতে হবে। এই মিটিং ের পর মুখ্যমন্ত্রী বলে অযথা আতঙ্কিত হবেন না টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। বাড়ানো হয়েছে বেড। রাজ্য সরকার সবরকম পদক্ষেপ করছে। উল্লেখ্য, রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ভেঙে দিয়েছে যাবতীয় রেকর্ড, ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৮৪ জন।

যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৮৮ হাজার ৯৫৬ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৬৩ হাজার ৪৯৬ জন। আজ করোনা কেড়ে নিল ৫৮ টি প্রাণ। যা নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ৭১০ জনের। কমছে সুস্থতার হার, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৬১৬ জন। যা সংক্রমণের গতির প্রায় অর্ধেক।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত