একে একে করোনার কবলে, এবার আক্রান্ত রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একে একে করোনার কবলে, এবার আক্রান্ত রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।  একে একে করোনার কবলে রাজ্যের নেতা মন্ত্রীরা। অধীর চৌধুরী-সুজন চক্রবর্তী থেকে মদন মিত্র-সাধন পাণ্ডে তালিকা বিশাল লম্বা। সেই তালিকায় এবার নবতম সংযোজন বিদায়ী মন্ত্রিসভার নারী ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা।

আরও পড়ুনঃ লক্ষ্য সুষ্ঠ নির্বাচন, বুথ নজরদারিতে ভোট ষষ্ঠীতে আকাশবুকে উড়লো ‘ড্রোন’

তিনি আবার শ্যামপুকুরের তৃণমূল প্রার্থীও বটে। আজ বৃহস্পতিবার অডিও কলের মাধ্যমে নিজেই জানালেন সেকথা। পেশায় চিকিৎসক শশী কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন। নিজে চিকিৎসক হওয়ায় আগাম আঁচও করতে পেরেছিলেন। গতকাল পরীক্ষা করালে আজ তাঁর পজিটিভ রিপোর্ট আসে। এদিকে অডিও বার্তায় শশী কর্মীদের ওয়ার্ডে ওয়ার্ডে অটো করে প্রচারের নির্দেশ দিয়েছেন। সঙ্গে নির্দিষ্ট স্থান থেকে ভোটার স্লিপ সংগ্রহ করে তা বিলি করার কাজ করতে বলেছেন।

অষ্টম দফায় ২৯ এপ্রিল ভোট উত্তর কলকাতার ৭টি আসনে। আগামী ২৪ এপ্রিল শ্যামপুকুর ও জোড়াসাঁকোয় রোড শো-এ আসার কথা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানে দুই কেন্দ্রের প্রার্থীরই অভিষেকের সঙ্গে থাকার কথা। কিন্তু বৃহস্পতিবার সংক্রমিত হয়েই শশী জানিয়েছেন, তিনি ওই রোড শো-এ থাকবেন না। আপাতত তিনি হোম কোয়ারেণ্টাইনেই থাকবেন বলে জানিয়েছেন। এদিকে মদন মিত্র, সাধন পাণ্ডের মত বড় মুখ ছাড়াও বেশ কিছু কর্মী নেতা করোনা আক্রান্ত হয়েছেন।

একে একে করোনার কবলে, এবার আক্রান্ত রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তাঁদের মধ্যে রয়েছেন পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। খড়দহ বিধানসভার তৃণমূল প্রার্থী কাজল সিনহার কোভিড রিপোর্ট পজেটিভ এলে তাঁকে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। এই বেলেঘাটা আইডি হাসপাতালেই করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর। ভোটের আবহে করোনার দাপটে যথেষ্ট চিন্তিত রাজনৈতিক দলগুলি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন