Shraddha Kapoor: কটাক্ষের শিকার শ্রদ্ধা কাপুর, অভিনেত্রীর গান শুনে ক্ষুব্ধ আলকা ইয়াগনি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে বহু বলিউড অভিনেতা এবং অভিনেত্রীরা নিজেদের পেশার পাশাপাশি অন্যান্য পেশার সাথে যুক্ত হচ্ছেন। কেউ খুলে ফেলছেন নিজের প্রযোজনা সয়ংস্থা, কেউ গাইছেন গান। এই তালিকা বেশ লম্বা। এবার বলিউডের আরও এক অভিনেত্রী এই তালিকায় তার নাম জুড়লেন।

আরও পড়ুনঃ কঙ্গনার নতুন ছবি ‘তেজস’, প্রথম দিনের আয় কত হল “ফ্লপ কুইনের”?

সম্প্রতি অভিনেত্রী এক অনুষ্ঠানে ‘কভি খুশি কভি গম’ ছবির ‘বলে চুরিয়া’ গানটি মঞ্চে উঠে সকলকে গেয়ে শোনালেন। এই গানের মুল গায়িকা আলকা ইয়াগনি। তিনিও এই অনুষ্ঠানে হাজির ছিলেন। এবং বসেছিলেন শ্রোতার আসনে। তবে গানটি যে তার মনে ধরেনি তা তার মুখ দেখেই বেশ স্পষ্ট বোঝা যাচ্ছিল।

1 1

এই অনুষ্ঠানে শ্রদ্ধার গাওয়া গানের ভিডির অংশ টুকু ভাইরাল হয়। আর সেখানে দেখা যাচ্ছিল শ্রদ্ধার গান কানে আসা মাত্রই আলকার মুখের অবয়ব বদলে যায়। অভিনেত্রী মুল গানের সুর তাল সবটাই প্রায় বদলে দিয়েছিলেন। যা সমাজ মাধ্যমের সামনে আসা মাত্রই একাধিক সমালোচনা এবং কটাক্ষের ঝড় বয়ে আসে।

কটাক্ষের শিকার শ্রদ্ধা কাপুর, নেটিজেনদের রোষের মুখে তিনি

troll

 

অনেকে কটাক্ষ করে বলেছেন, “আলকা ভাবছেন এরা আসে কোত্থেকে?”, অনেকে আবার মজা করে বলেছেন এই গান শুনে হয়তো আলকার কান থেকে রক্ত বেরোচ্ছে। তবে আলকা নিজের মুখে এই গান সম্মন্ধে কোন মন্তব্য করেননি এখনও অবধি। তবে শুধু কটাক্ষ নয়। এর আগে বহুবার অভিনেত্রী তার গানের মাধ্যমে প্রশংসাও কুড়িয়েছিল। তবে এবার বিষয়টি পুরোপুরি ঘুরে গেল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন