কন্যাশ্রী প্রকল্পের শীর্ষে আলিপুরদুয়ার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কন্যাশ্রী প্রকল্পের শীর্ষে আলিপুরদুয়ার। আগামী ১৪ ই আগস্ট পুরষ্কার তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসনের এক আধিকারিক কলকাতায় ওই পুরস্কার আনতে যাবেন বলে প্রশাসন সূত্রে খবর। এই প্রকল্পে ভালো কাজের নিরিখে রাজ্যের ২৬ টি জেলার মধ্যে পয়েন্টের ভিত্তিতে শীর্ষে রয়েছে আলিপুরদুয়ার।

আরও পড়ুনঃ ভুয়ো ন্যাশনাল অ্যান্টি ক্রাইমের চেয়ারম্যান, ধৃত যুবক

পাশাপাশি এই ২৬টি জেলার মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে চারটি জেলাকে। এবং নেওয়া হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদকেও। এই চারটি জেলার মধ্যে রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার পয়েন্ট ৯৯.৮২। আলিপুরদুয়ার জেলার পরেই রয়েছে কালিম্পংয়ের জেলা। কালিম্পঙের পয়েন্ট ৯৯.৮১,কোচবিহারের পয়েন্ট ৯৯.৩৬। দার্জিলিংয়ের পয়েন্ট ৯৯.৬৬। শিলিগুড়ি মহকুমা পরিষদের পয়েন্ট ৯৯.১৯।

কন্যাশ্রী প্রকল্পের শীর্ষে আলিপুরদুয়ার, ১৪ আগস্ট পুরস্কৃত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

কন্যাশ্রী প্রকল্পের শীর্ষে আলিপুরদুয়ার, ১৪ আগস্ট পুরস্কৃত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
কন্যাশ্রী প্রকল্পের শীর্ষে আলিপুরদুয়ার, ১৪ আগস্ট পুরস্কৃত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই কন্যাশ্রী প্রকল্পের দুটি পর্যায় রয়েছে। প্রকল্প-১ ও প্রকল্প-২। কন্যাশ্রী প্রকল্পের শীর্ষে আলিপুরদুয়ার। সে ক্ষেত্রে, প্রকল্প-১ এর ক্ষেত্রে টাকার জন্য ২০২০-২১ বছরে ৪৪ হাজার ২৪৮টি আবেদন জমা পড়েছিল। আবেদন মঞ্জুর  হয়েছিল ৪৪ হাজার ১৮৭টি। ইতিমধ্যেই টাকা দেওয়া হয়েছে ৪৩ হাজার ৯১১ জনকে।

প্রকল্প-২ এর ক্ষেত্রে ২০২০-২১ আর্থিক বছরে ৯ হাজার ৭৬৮টি আবেদন জমা পড়েছিল। মঞ্জুর হয়েছিল ৯ হাজার ৭১৮টি আবেদন। টাকা দেওয়া হয়েছে ৯ হাজার ৬৮৫ জনকে। আলিপুরদুয়ারের জেলা শাসক শ্রী মিনা আরও বলেন “আমাদের জেলার ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনের সমস্ত কর্মীরা ভালো কাজ করেছেন বলে আলিপুরদুয়ার পয়েন্ট তালিকায় এক নম্বরে রয়েছে।”

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত