ডুয়ার্সের পদ্মবনে ধস নামিয়ে তৃণমূলে যোগ দিচ্ছেন আলিপুরদুয়ার বিজেপি জেলা সভাপতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ডুয়ার্সের পদ্মবনে ধস নামিয়ে তৃণমূলে যোগ দিচ্ছেন আলিপুরদুয়ার বিজেপি জেলা সভাপতি। ভটের ফলাফলের পর থেকেই ভাঙন অব্যাহত গেরুয়া শিবিরে। দক্ষিণবঙ্গে একনাগাড়ে দলবদল চলছে, তার মধ্যেই এবার বড়োসড়ো ভাঙ্গনের ইঙ্গিত উত্তরবঙ্গে। ইঙ্গিত দিলেন খোদ আলিপুরদুয়ার বিজেপির জেলা সভাপতি, নিজেই জানিয়েছেন আগামী সমবার তৃণমূল ভবনে গিয়ে আরও বেশ কিছু গেরুয়া শিবিরের নেতা-কর্মীদের নিয়ে জোড়া ফুল শিবিরে নাম লেখাচ্ছেন তিনি।

আরও পড়ুনঃ সন্তানের খোঁজ নেননা ব্যাস্ত বাবা! কাঞ্চনের অন্য প্রেম নিয়ে বিস্ফোরক স্ত্রী পিঙ্কি

২১ এর ভোটে বিজেপি বঙ্গে পদ্মফুল ফোটাতে বদ্ধপরিকর ছিল, আত্মবিশ্বাস ছিল পূর্ণ। তবে ফয়াগফলে দেখা গেছে সম্পূর্ন উল্টো। তৃণমূলের বিপুল সাফল্যের আগে থমকে গিয়েছে বিজপির রথের চাকা। রাজ্যের বিরোধী দল হিসেবে অবস্থান করছে গেরুয়া শিবির। তবে তার পর থেকে ভাঙন ধরেছে পদ্মবনে। ভোটের আগে দলবদলুদের দিয়ে যে পদ্মবন ভরে উঠেছিল, এবার সেই বন খালি হয়ে ভিড় বাড়ছে জোড়া ফুল শিবিরে।

শুধু দলবদলুরা ঘরে ফিরতে চাইছেন তা নয়, বিজেপির আগের একাধিক নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন তৃণ্মূলে। সেই পথ আরও প্রশস্ত হয়েছে মুকুল রায়ের ৪ সাল বাদ ঘরে ফেরায়। তাঁর পর থেকেই একাধিক নেতা লাইন দিচ্ছেন জোড়া ফুল শিবিরে প্রবেশের জন্য। আর সেখানে সামিল হচ্ছেন বহু বিজেপি নেতাও। এবার তৃণমূলে যোগ দিতে চলেছেন আলিপুরদুয়ারের বিজেপি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা।

ডুয়ার্সের পদ্মবনে ধস নামিয়ে তৃণমূলে যোগ দিচ্ছেন আলিপুরদুয়ার বিজেপি জেলা সভাপতি। দক্ষিনবঙ্গের পর উত্তরবঙ্গে বিজেপির ভিতে ধস নামার কারন হিসেবে নেতা মন্ত্রীরা নিজেদের দলের সমীকরণের দিকে আঙুল তুলছেন। অনেকের মতে তাঁরা রাজি নন ‘বঙ্গভঙ্গ’ তত্বে। তাঁরা একমত নন উত্তবঙ্গকে আলাদা করার জন্য। বাংলার সঙ্গে যুক্ত ভাবেই থাকতে চান তাঁরা। ওয়াকিবহাল মহলের মতে উত্তরবঙ্গ আলাদা করতে গিয়েই দলের পুরানো একাধিক নেতা মন্ত্রীকে দল থেকে হারাতে বসেছে গেরুয়া শিবির। তার উদাহরণ আলিপুরদুয়ারের বিজেপি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন