সন্তানের খোঁজ নেননা ব্যাস্ত বাবা! কাঞ্চনের অন্য প্রেম নিয়ে বিস্ফোরক স্ত্রী পিঙ্কি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সন্তানের খোঁজ নেননা ব্যাস্ত বাবা! কাঞ্চনের অন্য প্রেম নিয়ে বিস্ফোরক স্ত্রী পিঙ্কি। নুসরত-নিখিল, রোশন-শ্রাবন্তী, ইন্দ্রনীল-বরখার পর আরও এক দম্পতির সম্পর্কে ফাটলের খবরে গত দু-দিন ধরে তোলপাড়া টলিগঞ্জ। তিনি শুধু অভিনেতা নন তিনি আবার তৃণমূল বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। এবার তিনি দাম্পত্য কলহে খবরের শিরোনামে। বেশ কয়েক মাস ধরেই টলিপাড়ার অন্দরে গুঞ্জন চলছে অভিনেতা কাঞ্চন মল্লিক প্রেমে পড়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এর সঙ্গে।

আরও পড়ুনঃ টাকাই নেই, কোভিডে মৃতদের ৪ লাখ ক্ষতিপূরণে সাফ ‘না’ কেন্দ্রের

আর এই সম্পর্ক নিয়েই কাঞ্চনের দাম্পত্য জীবনে শুরু হয় অশান্তি। স্ত্রী, অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি বেশ কয়েক বছর ধরেই কাঞ্চনের সম্পর্ক ভালো না। যদিও কাঞ্চন মল্লিক জানিয়ে দিয়েছেন এটি একটি রাজনৈতিক চক্রান্ত। আর অভিনেত্রী শ্রীময়ী বলেছেন কাঞ্চন তার খুব ভালো বন্ধু এবং খুব পরিচিত একজন মানুষ। এইরকম অবস্থায় এবার মুখ খুললেন স্ত্রী পিংকি।

কাঞ্চনের সঙ্গে সম্পর্ক নিয়ে অভিনেত্রী শ্রীময়ী জানিয়েছিলেন কাঞ্চনের বাড়িতে তার যাতায়াত আছে এবং তার স্ত্রী পিংকির সাথে তার সম্পর্ক ভালো। আর এবার পিংকি বললেন অন্য কথা পিংকি জানান স্বামীর সঙ্গে শ্রীময়ীর সুসম্পর্ক থাকলেও তাঁর সঙ্গে নেই, বলেই জানান পিঙ্কি। এক সংবাদমাধ্যমকে কাঞ্চন পত্নী জানান, ‘তাঁর হৃদ্যতার সম্পর্ক কাঞ্চনের সঙ্গে থাকতে পারে আমার সঙ্গে নয়’। কাঞ্চনের স্ত্রী পিংকি আরো বলেন ব্যস্ত বিধায়ক কাঞ্চন মল্লিকের নাকি নিজের ছেলের খোঁজখবর নেওয়ার সময়টুকু নেই ।

সন্তানের খোঁজ নেননা ব্যাস্ত বাবা! কাঞ্চনের অন্য প্রেম নিয়ে বিস্ফোরক স্ত্রী পিঙ্কি। পিঙ্কির কথায়, ‘ছেলের ইস্কুলের মাইনে কাঞ্চন মল্লিক দিলেও তার সঙ্গে ফোনে কথা বলার সময় নেই অভিনেতার’। কিন্তু সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন আপনার স্বামী কাঞ্চন এবং অভিনেত্রী শ্রীময়ীর প্রেম নিয়ে আপনার বক্তব্য কি? সে প্রশ্নের উত্তরে পিংকির বক্তব্য, ‘দুজন প্রাপ্ত বয়স্ক মানুষ প্রেম করতেই পারেন…. সেটা অস্বীকার করলে প্রাক্তন ও বর্তমান দুজনেই অসম্মান করা হয়’। সরাসরি কিছু না বললেও ইঙ্গিতে যেন অনেককিছুই বলে দিলেন পিঙ্কি। বিয়ের বাঁধনকে কেউ যেন বেড়া হিসাবে ব্যবহার না করেন তা জানিয়ে দেন পিঙ্কি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন