নজরবন্দি ব্যুরো: দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। এবার তা আসন্ন লোকসভার আগের বাস্তবায়িত হয়ে যেতে পারে। দিল্লির প্রথম মুসলিম শাসক কুতুবউদ্দিন আইবকের জমানায় গড়ে ওঠা উত্তরপ্রদেশের আলিগড় শহরের নাম বদলে হবে হরিগড়়! সম্প্রতি আলিগড় পুরসভা এই নামবদলের প্রস্তাবকে সায় দিয়েছে।
আরও পড়ুন: উনিশের স্মৃতি মধুর নয়, কংগ্রেসের সঙ্গে দ্রুত আসন সমঝোতায় বসতে চায় বামেরা


প্রসঙ্গত, ২০১৭ সালে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই একের পর এক স্টেশনের নাম বদলানো হয়েছে সেই রাজ্যের। যেমন, এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মুঘলসরাই হয়েছে দীনদয়াল উপাধ্যায় নগর ইত্যাদি। এবার আলিগড়ের নাম বদলে হরিগড় করা হবে। পাশাপাশি, আজমগড়ের নাম বদলে আর্যমগড় এবং মৈনপুরীর নাম ময়নগর করা হতে পারে বলে সূত্রের খবর।

আলিগড়ের নামবদল প্রসঙ্গে আলিগড় পুরসভার মেয়র প্রশান্ত সিঙ্ঘল বলেছেন, ‘‘সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর আলিগড় শহরের নাম হরিগড় করার প্রস্তাবে সায় দিয়েছেন।’’ যদিও বিরোধীরা এই সিদ্ধান্তকে নিন্দা জানিয়েছেন।



ফের নামবদলের প্রস্তাব পাশ যোগীরাজ্যে, আলিগড় হয়ে যেতে পারে হরিগড়!
আলিগড় পশ্চিম উত্তরপ্রদেশের একটি প্রাচীন শহর। রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে রয়েছে ইতিহাস। আলিগড় বিশ্ববিদ্যালয়ের নাম বিশ্ববন্দিত। ফলে, শহরের নাম বদলে গেলে কি বিশ্ববিদ্যালয় বা বিমানবন্দরের নামও বদলে যাবে? এই আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।








