নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে আলিয়ার করা এক মন্তব্যে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছিল। সেখানে আলিয়া তার স্বামী রণবীরের এক স্বভাব নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে রণবীর লিপস্টিক পরা মোটে পছন্দ করেন না। ফলে এই বিষয়টি স্বাভাবিক চোখে দেখেননি অনুরাগীরা। এবার সমস্ত সমালোচনার বিরুদ্ধে মুখ খুললেন আলিয়া।
আরও পড়ুনঃ ‘কাবুলিওয়ালা’ ছবিতে কাবুলিওয়ালা মিঠুন চক্রবর্তী, কিন্তু ‘মিনি’র চরিত্রে কে জানেন?


সম্প্রতি আলিয়া তার সামাজিক মাধ্যম থেকে একটি পোস্ট শেয়ার করে লেখেন “গঠনমূলক সমালোচনা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কিন্তু যে সব সমালোচনা তোমাকে দুঃখ দেওয়ার জন্য করা হয়েছে, সেই সব সমালোচনা তখনই তোমাকে কষ্ট দেবে, যদি তুমি কষ্ট পেতে চাও। তুমি যা তা তোমার থেকে কেউই কেড়ে নিতে পারবে না। সেখানে স্বার্থপরতার কোনও জায়গা নেই।”

অনেকে রণবীরের এই আচরণের মধ্যে কবীর সিংয়ের ছায়া খুজে পেয়েছিল। কারন আলিয়া লিপস্টিক পরতে ভালবাসা সত্ত্বেও রণবীর তার ওপর নিজের ইচ্ছা ফলায়। এবং স্বামীর ইচ্ছা বজায় রাখতেই আলিয়া এই কাজ করেন। ফলে এক নয় একাধিক সমালোচনা এসে পরে তার ওপর।
আলিয়াকে লিপস্টিক মুছতে বাধ্য করেন রণবীর, অবশেষে মুখ খুললেন আলিয়া



তবে আলিয়া রণবীরের সাথে ছবি পোস্ট করে স্পষ্ট জানিয়ে দেন “ও আমার খুশি থাকার জায়গা। আমি যা আমি ওর সঙ্গে সেভাবেই থাকতে পারি।” তবে এখানেই শেষ নয়। এর আগে কঙ্গনা রানাউত আলিয়া রণবীরের দাম্পত্য সম্পর্ক নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছিল। তবে এই ব্যাপারে তাদের দুজনকে কোন মন্তব্য করতে দেখা যায়নি।








