Alia Bhatt: মা হলেন আলিয়া ভাট, কন্যা সন্তানের জন্ম দিলেন তিনি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ সকালেই মুম্বইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল এবং গবেষণা কেন্দ্রে ভর্তি করা হয়েছিল তাঁকে। সূত্রের খবর, মা হলেন আলিয়া ভাট, কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। যা নিয়ে বলিউডে এখন খুশির খবর।

আরও পড়ুনঃ Birbhum: দলের বিরুদ্ধে প্রকাশ্যে সরব নেতারাই, বীরভূমে বিশেষ দায়িত্বে অনুব্রত ঘনিষ্ঠ বিধায়ক  

চলতি বছরেই এপ্রিল মাসে চার হাত এক হয়েছিল রনবীর এবং আলিয়ার। বিয়ের আড়াই মাসের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর শেয়ার করেন আলিয়া। অন্তঃসত্ত্বা থাকাকালীন সিনেমার শুটিং, প্রচার, ফটোশুট, সবটাই করেছেন তরুণ অভিনেত্রী।

মা হলেন আলিয়া ভাট, কন্যা সন্তানের জন্ম দিলেন 
মা হলেন আলিয়া ভাট, কন্যা সন্তানের জন্ম দিলেন 

জুন মাসে একটি ছবির শ্যুটিং চলাকালীন আলিয়া অসুস্থ বোধ করেন। তখনই চিকিৎসার পর আলিয়া এবং রণবীর কাপুর ঘোষণা করেছিলেন যে তাঁরা শীঘ্রই মা-বাবা হতে চলেছেন। সেই থেকে কাপুর এবং ভাট পরিবারে আজকের দিনটির জন্য অপেক্ষা শুরু হয়।

মা হলেন আলিয়া ভাট, কন্যা সন্তানের জন্ম দিলেন 

মা হলেন আলিয়া ভাট, কন্যা সন্তানের জন্ম দিলেন 
মা হলেন আলিয়া ভাট, কন্যা সন্তানের জন্ম দিলেন 

সকাল সকাল সন্তানসম্ভবা আলিয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই উপস্থিত হতে শুরু করেন পরিবারের অন্যান্য সদস্যরা। সোনি রাজদান, নীতু কাপুর, শাহিন ভাট সহ একাধিকব্যক্তিরা উপস্থিত হয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর