‘মুখ্যমন্ত্রীর নির্দেশে বেরিয়ে আসি’, কেন্দ্রের শোকজের জবাব দিলেন আলাপন।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে বেরিয়ে আসি’, কেন্দ্রের শোকজের জবাব দিলেন আলাপন। আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র-রাজ্য চরম টানাপড়েনের মধ্যেই এবার কেন্দ্রের শো কজের জবাব দিলেন তিনি। নির্দেশ ছিল তিন দিনের মধ্যে শোকজ নোটিশের জবাব দেওয়ার। সেই মত যুক্তি সাজিয়ে ই মেল মারফত নিজের জবাব দিলেন রাজ্যের সদ্যপ্রাক্তন মুখ্যসচিব তথা বর্তমানে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা।

আরও পড়ুনঃ মুকুলের স্ত্রীকে ‘অত্যন্ত কাছের’ ও ‘মাতৃসমা’ বললেন অভিষেক, সৌজন্যে আপ্লূত শুভ্রাংশু।

কেন্দ্রের তরফ থেকে প্রশ্ন ছিল ‘যশ’ পরিস্থিতি পরিদর্শনে বাংলায় এসে প্রধানমন্ত্রী কলাইকুন্ডায় যে বৈঠক করেন, তাতে কেন উপস্থিত ছিলেন না রাজ্যের মুখ্যসচিব? যার জবাবে আলাপন জানান “বৈঠকে ছিলাম, মুখ্যমন্ত্রীর নির্দেশে বেরিয়ে আসি।” এর কারণ ব্যাখ্যা দিয়ে তিনি জানিয়েছেন যেহেতু মুখ্যমন্ত্রীই রাজ্যের সর্বময় কর্তা এবং এ রাজ্যের দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁর কথা মেনে চলতে পেশাগত বাধ্যবাধকতা রয়েছে, তাই তাঁর কথা অমান্য করেননি তিনি।  গত ২৭ মে প্রধানমন্ত্রী মোদি এ রাজ্যে ঘুর্ণিঝড় ‘যশ’-এ  বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন।

ফেরার পথে কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটিতে তিনি বৈঠক করেন বিপর্যয় মোকাবিলা নিয়ে। একই দিনে মুখ্যমন্ত্রীরও দুর্গত এলাকা ঘুরে দেখার কথা। উভয়ের সাক্ষাতের সময় মেলেনি। তাই ওই বৈঠকে মুখ্যমন্ত্রী ক্ষতির খতিয়ান নিয়ে একটি রিপোর্ট প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েই বেরিয়ে যান বৈঠক থেকে। এরপরই বিষয়টি নিয়ে সংঘাত তৈরি হয় রাজ্য ও কেন্দ্রের মধ্যে। কেন সেই বৈঠকে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব হাজির ছিলেন না, তা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন কেন্দ্রের নেতা, মন্ত্রীরা। তারপরেই কেন্দ্রের তরফ থেকে আসে শো কজ নোটিস। যার জবাব গুছিয়েই দিয়েছেন পোরখাওয়া আইপিএস আলাপন।

‘মুখ্যমন্ত্রীর নির্দেশে বেরিয়ে আসি’, কেন্দ্রের শোকজের জবাব দিলেন আলাপন। এদিকে কেন্দ্রকে আজ পত্রাঘাত করেছেন রাজ্যের বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও। তবে কি রয়েছে সেই চিঠিতে তা এখনও জানা যায়নি। এদিকে এখন রাজনৈতিক মহল তাকিয়ে আলাপনের জবাবের পরিপ্রেক্ষিতে কি প্রতিক্রিয়া দেয় কেন্দ্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর