Akshay Kumar: এবার শিবাজির ভুমিকায় অক্ষয়, ছবি নিয়ে উচ্ছ্বসিত নায়ক থেকে পরিচালক

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিবাজির ভূমিকায় অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার। তার পাশাপাশি এটি হতে চলেছে মারাঠি ভাষায় তাঁর প্রথম ছবি। এই ছবির মাধ্যমে তাঁর বহু দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে বলে জানালেন অভিনেতা। বাসিম কুরেশি প্রযোজিত এই ছবিতে উঠে এসেছে শিবাজির সাম্রাজ্যের ওঠাপড়ার ইতিহাস।

আরও পড়ুনঃ বিরাটের বিরুদ্ধে মাঠে প্রতারণার অভিযোগ তুলল বাংলাদেশ, ঘটনা নিয়ে তোলপাড় ক্রিকেট বিশ্ব

সাত দুর্দমনীয় যোদ্ধা শিবাজির স্বরাজের স্বপ্নকে সত্যি করার জন্য লড়ে চলেছেন। ভারতীয় ইতিহাসের অন্যতম গৌরবময় অধ্যায় তুলে ধরতে চলেছে অক্ষয় অভিনীত ‘বেদত মরাঠে বীর দৌদলে সাত’। যা নিয়ে উচ্ছ্বসিত নায়ক। পরিচালকের দাবি, এই চরিত্রে অক্ষয়ই মানাবেন।

এবার শিবাজির ভুমিকায় অক্ষয়, ছবি নিয়ে উচ্ছ্বসিত নায়ক থেকে পরিচালক

এই ছবি নিয়ে অক্ষয় কুমারও সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বহু দিনের স্বপ্ন শিবাজি মহারাজের ভূমিকায় অভিনয় করার। অবশেষে সেই সুযোগ এল। শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করাটা শুধু একটি চরিত্রে অভিনয় নয়, এটি অত্যন্ত বড় দায়িত্বেরও বিষয়। তাই প্রথম যখন প্রস্তাবটা এল, তখন কিছুটা উদ্বেগের মধ্যে পড়ে গিয়েছিলাম। আদৌ পাড়ব কি না, এই কাজটি করতে। তবে তারপরে মনে হয়েছে, এটি আমার স্বপ্ন ছিল’।

10 3

তিনি আরও বলেন, ‘রাজ স্যর আমাকে এই ভূমিকায় ভেবেছেন, সেটাই দারুণ ব্যাপার। মহেশ মঞ্জরেকরের সঙ্গেও প্রথম বার কাজ করতে চলেছি। নতুন অভিজ্ঞতার অপেক্ষায়’।

এবার শিবাজির ভুমিকায় অক্ষয়, ছবি নিয়ে উচ্ছ্বসিত নায়ক থেকে পরিচালক
এবার শিবাজির ভুমিকায় অক্ষয়, ছবি নিয়ে উচ্ছ্বসিত নায়ক থেকে পরিচালক

এবার শিবাজির ভুমিকায় অক্ষয়, ছবি নিয়ে উচ্ছ্বসিত নায়ক থেকে পরিচালক

অন্য দিকে পরিচালক মহেশ জানান, ‘ ছবিটি বানানোর জন্য গত সাত বছর ধরে গবেষণা করছি। এখনও অবধি সবচেয়ে বড় প্রকল্পের মরাঠি ছবি হতে চলেছে এটি। দেশ জুড়ে মুক্তি পাবে শিবাজির কীর্তি। আমি চাই দেশবাসীর ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক এই গৌরবের ইতিহাস। কত বড় এক হিন্দু রাজা ছিলেন তিনি’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর