নজরবন্দি ব্যুরোঃ ৭৭তম স্বাধীনতা দিবসে সুখবর দিলেন টলিউড অভিনেতা অক্ষয় কুমার। আজ নিজেই সেই টুইট করে সকল অনুরাগীদের সেকথা জানালেন। কারন এতদিন অভিনেতার বিদেশি নাগরিকত্ব ছিল। এবার অবশেষে তিনি পেলেন ভারতীয় নাগরিকত্ব। যাতে আনন্দে আত্মহারা অভিনেতা থেকে শুরু করে তার অনুরাগীরা।
আরও পড়ুনঃ আবারও বিয়ের পিড়িতে বসতে চলেছে জিতু কামাল! ধুতি পাঞ্জাবিতে ধরা পরতেই জল্পনা তুঙ্গে


অক্ষয়কে কানাডা থেকে ‘সাম্মানিক নাগরিকত্ব’ দেওয়া হয়েছিল। সেই নাগরিকত্বই ছেড়ে দিলেন অভিনেতা। কারন ভারতীয় আইন অনুযায়ী একজন মানুষের দুই দেশের নাগরিকত্ব রাখার অধিকার নেই। সেই কারনেই অনেকে বিদেশি নাগরিকত্ব ধরে রাখার জেরে ভারতীয় নাগরিকত্ব হারায়।

এবার বিদেশী নাগরিকত্বের মায়া ত্যাগ করে অভিনেতা ভারতীয় নাগরিকত্ব পেলেন। অভিনেতা আজকের এই বিশেষ দিনেই টুইট করে লেখেন “মন এবং নাগরিকত্ব— দুটোই ভারতীয়। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।”


স্বাধীনতা দিবসে ভারতীয় নাগরিকত্ব পেলেন অক্ষয়, নিজেই ভাগ করে নিলেন সেই খুশির খবর

যদিও কয়েক বছর আগে ২০১৯ সালে অভিনেতা সকলের সামনে ঘোষণা করেছিল তিনি নাকি সেই সময় বিদেশি নাগরিকত্ব বর্জন করে দেশের নাগরিকত্বের জন্য আবেদন করবেন। কিন্তু সেই সময় হটাৎ করেই করোনার জেরে লকডাউন হয়ে যায় ফলে সেই প্রক্রিয়া দেরি হয়ে যায়। তবে অবশেষে সেই শুভকাজ সম্পন্ন হল।







