Mamata-Akhilesh: মমতার সঙ্গে জোটে অখিলেশ, উত্তরপ্রদেশে নয়া রাজনৈতিক সমীকরণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নির্বাচনী উত্তাপে টগবগ করে ফুঁটছে উত্তরপ্রদেশ। বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রতিদিন চলছে চুলচেরা বিশ্লেষণ। বিজেপি, কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি, সমাজবাদী পার্টিগুলির সঙ্গে রাজনৈতিক গাঁটছড়া বাঁধতে শুরু করেছে ছোট দলগুলি। নির্বাচনের উত্তাপে হিন্দি অধ্যুষিত রাজ্যে তৃণমূলের এন্ট্রি রাজনৈতিক পট পরিবর্তন ঘটিয়েছে। মমতার সঙ্গে জোটে অখিলেশ যাদবের মন্তব্য তাতে ঘৃতাহুতির সমান।

আরও পড়ুনঃ Rahul Gandhi: মৃত কৃষকদের ক্ষতিপূরণ দেবে না সরকার! বিস্ফোরক রাহুল গান্ধী

তৃণমূলের সঙ্গে বিরোধী ফ্রন্টে তিনি যে এক পা বাড়িয়ে রেখেছেন তা আগেই স্পষ্ট করেছিলেন অখিলেশ। এমনকি আসন্ন বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে প্রচারে যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতাকে উত্তরপ্রদেশের রাজনীতিতে স্বাগত জানাতে মুখিয়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বাংলায় যেভাবে বিজেপিকে তৃণমূলে ছুঁড়ে ফেলে দিয়েছে, একই কায়দায় উত্তরপ্রদেশেও বিজেপিকেও ছুঁড়ে ফেলে দিতে পারে মানুষ। আমি তাঁকে উত্তরপ্রদেশে স্বাগত জানাই।

তবে জোট নিয়ে কতদূর অবধি গড়িয়েছে সেবিষয়ে এখনই খোলসা করে কিছু জানালেন না আজমগড়ের সাংসদ। সঠিক সময়ের প্রতিক্ষা বাড়ালেন তিনি। কিছুদিন আগেই রাষ্ট্রীয় লোক দলের প্রধান জয়ন্ত চৌধুরীর সঙ্গে জোটের প্রাথমিক কথাবার্তা সেরে ফেলেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অখিলেশের বক্তব্য রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে।

Akhilesh Yadav congratulates Mamata, says people of Bengal defeated politics of hate - The Financial Express

প্রাক্তন জোটসঙ্গী কংগ্রেস সম্পর্কে অখিলেশের মন্তব্য, আগামী নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে একটিও আসন পাবে না কংগ্রেস। কিন্তু কেন এধরনের কথা বললেন বর্ষীয়ান রাজনীতিবীদ। রাজনৈতিক বিশ্লেষকদের দাবী, গত পাঁচ বছরে একবারও উত্তরপ্রদেশে দেখা যায়নি কংগ্রেস শীর্ষ নেতৃত্বদের। ভোটের আগে মহিলাদের জন্য ভুরি ভুরি প্রতিশ্রুতি নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা উপস্থিত হলেও আসল বাজিমাত করতে চলেছেন অখিলেশ। সেটা তাঁর প্রতিটি সভায় উপস্থিত মানুষের সংখ্যা বারবার প্রমাণ করে দিচ্ছে বিজেপিকে কড়া টক্কর দিতে চলেছেন তিনি।

২০১৭ সালের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিল সমাজবাদী পার্টি। এরপর ২০১৯ এর লোকসভা নির্বাচনে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টির সঙ্গে জোট করে লড়াই করেছিলেন অখিলেশ যাদবরা। কিন্তু তাতেও লাভ হয়নি। ২০২২ এ বড় দলগুলির সঙ্গে জোট করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুলায়াম পুত্র।

মমতার সঙ্গে জোটে অখিলেশ, মমতাকে স্বাগত জানালেন মুলায়াম পুত্র 

মমতার সঙ্গে জোটে অখিলেশ, মমতাকে স্বাগত জানালেন মুলায়াম পুত্র 
মমতার সঙ্গে জোটে অখিলেশ, মমতাকে স্বাগত জানালেন মুলায়াম পুত্র

শুধুমাত্র উত্তরপ্রদেশ নির্বাচন নয়, আগামী দিনে বিরোধী জোটের মালা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল গাঁথতে শুরু করেছে সেই মালার একটি উত্তরপ্রদেশের নির্বাচনের মাধ্যমে সেরে ফেলতে চাইছেন অখিলেশ যাদব। তাই মমতার সঙ্গে জোটে অখিলেশ সায় দিয়েছেন। কংগ্রেস ছাড়াই ২৪ এর ময়দানে নামতে চাইছেন তাঁর দল। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় -এর ইউপিএ সংজ্ঞায় স্পষ্ট, কংগ্রেসের নেতৃত্বে জোট তাঁরা চাইছেন না। ফলে দুয়ে দুয়ে চার এখানেই মিলে গেল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও পড়ুন