২১ শে জুলাইয়ে মহা চমক! শহিদ দিবসের মঞ্চে ইন্ডিয়া জোট, থাকবেন অখিলেশ যাদব

Akhilesh Yadav: মমতার ডাকে সাড়া দিয়েই আগামী কালই কলকাতায় আসছেন অখিলেশ।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এবার ২১ শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের সমাজবাদী দলের নেতা অখিলেশ যাদব। মমতার ডাকে সাড়া দিয়ে কালই কলকাতায় আসছেন অখিলেশ। মূলত লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের অভূতপূর্ব ফলাফল কে তুলে ধরতেই ‘শহিদ দিবস’ এ আমন্ত্রণ জানানো হয়েছে অখিলেশ যাদবকে।

২১ শে জুলাইয়ে মহা চমক! শহিদ দিবসের মঞ্চে ইন্ডিয়া জোট, থাকবেন অখিলেশ যাদব

প্রসঙ্গত, প্রথম থেকেই ২০২৪ লোকসভা ভোটের পরে এই মহাসমাবেশ ২১শে জুলাইয়ের ‘শহিদ দিবস’ কে ঘিরে বাড়তি উন্মাদনা এলো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে। দলের সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক শীর্ষ নেতৃত্বের দাবি এবারের ২১ শে জুলাই এর সমাবেশ অন্যবারের থেকে বাড়তি গুরুত্বপূর্ণ পেতে চলেছে। কারণ এই ২১ শে জুলাই ‘শহিদ দিবস’এর সাথে পালিত হবে বিজয় দিবস অনুষ্ঠান।

২১ শে জুলাইয়ে মহা চমক! শহিদ দিবসের মঞ্চে ইন্ডিয়া জোট, থাকবেন অখিলেশ যাদব

বাংলায় লোকসভা ভোটে ও সদ্য সমাপ্ত হওয়া উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভূতপূর্ব ফলাফলকে উৎসর্গ করা হবে এই ২১শে জুলাইয়ের মঞ্চে। পাশাপাশি লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের অভূতপূর্ব ফলাফল কেউ এই মঞ্চে তুলে ধরার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ইন্ডিয়া জোটের অন্যতম শরীক সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব কেও। ইন্ডিয়া জোটের শরিকদের প্রাপ্ত আসনের মধ্যে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি রয়েছে দ্বিতীয় স্থানে। এরপরেই প্রাপ্ত আসনের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে এই জোট শক্তিকে এই মহাসমাবেশের মঞ্চে তুলে ধরতেই অখিলেশ যাদব কে ডেকে পাঠানো হয়েছে বলে খবর।

২১ শে জুলাইয়ে মহা চমক! শহিদ দিবসের মঞ্চে ইন্ডিয়া জোট, থাকবেন অখিলেশ যাদব
ছবি Google থেকে

সূত্রের খবর, গত ১১ই জুন মুকেশ আম্বানির পুত্রের বিয়েতে যোগ দিতে মুম্বই উড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বৈঠক করেন এই শরিক নেতা অখিলেশ যাদবের সাথেও। এই বৈঠকেই তাঁকে ২১ শে জুলাই এর সমাবেশে যোগদানের জন্য আহ্বান জানানো হয় বলে খবর। এবং সেই ডাকে সাড়া দিয়েই আগামী কালই কলকাতায় আসছেন অখিলেশ। উল্লেখ্য, এর আগেও মমতার ডাকে না বলেননি সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।

২১ শে জুলাইয়ে মহা চমক! শহিদ দিবসের মঞ্চে ইন্ডিয়া জোট, থাকবেন অখিলেশ যাদব

২১ শে জুলাইয়ে মহা চমক! শহিদ দিবসের মঞ্চে ইন্ডিয়া জোট, থাকবেন অখিলেশ যাদব
ছবি Google থেকে

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তাই বারবার দাবি করা হয়েছিল এবারের একুশে জুলাই এর সমাবেশ অন্যবারের থেকে অন্যতম হতে চলেছে বলে। গতবারের তুলনায় বাড়তি ভিড় হবে বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের একাংশ। বিশেষ করে উত্তর বঙ্গের একাধিক জেলা থেকে থেকে বহু কর্মী সমর্থক এই সমাবেশে যোগ দেবেন বলে জানা যাচ্ছে। ট্রেনে বসে করে ইতিমধ্যেই শহরে আসতে শুরু করেছে কর্মী সমর্থকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর