Tripura Municipal Election 2021: অব্যাহত শাসকের সন্ত্রাস, ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাত দিনের মাথায় নির্বাচন। তার আগে উত্তর-পূর্বের জারি হিংসার ঘটনা। ফের শাসক দল বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফে অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্যজুড়ে একাধিক জায়গায় হিংসার ঘটনা লেগেই রয়েছে। সমস্ত কিছু দেখার পর চুপ রয়েছে রাজ্য প্রশাসন।

আরও পড়ুনঃ মৎস্যজীবীদের জন্য নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর, মিলতে পারে ক্রেডিট কার্ড

সেই কারনেই ত্রিপুরা পুলিশের ডিজিপি, স্বরাষ্ট্রসচিব এবং এসপি নীরবতা ভাঙতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা। এর আগেও একই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। অভিযোগ ত্রিপুরায় বিরোধীদের প্রচার করতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন জায়গায় প্রচারে বাধা দিচ্ছে শাসক দল বিজেপি। সুস্মিতা দেবের সেই আবেদনে সাড়া দেয় আদালত।

সে রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন এবং নির্বাচনের প্রচারে বিরোধীদের অধিকার যাতে অক্ষুন্ন থাকে সেবিষয়ে রাজ্যকে সুনিশ্চিত করার নির্দেশ দেয় আদালত। এমনকি এবিষয়ে স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপিকে রিপোর্ট জমা দেওয়ার কথা জানায় সুপ্রিম কোর্ট।

1 12

2 9

3 8
Tripura Municipal Election 2021: অব্যাহত শাসকের সন্ত্রাস, ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল।

কিন্তু সুপ্রিম কোর্টের সেই নির্দেশকে উপেক্ষা করে একাধিক জায়গায় বিরোধীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে শাসক দল বিজেপির বিরুদ্ধে। একাধিক তৃণমূল কর্মী এবং পুরভোটে মনোনীত প্রার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে।

Tripura Municipal Election 2021: শাসকের সন্ত্রাসের প্রতিবাদে মোমবাতি হাতে মৌন মিছিল তৃণমূলের।

 Tripura Municipal Election 2021: অব্যাহত শাসকের সন্ত্রাস, ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল।
Tripura Municipal Election 2021: অব্যাহত শাসকের সন্ত্রাস, ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল।

বৃহস্পতিবার ঘটনার প্রতিবাদে আগরতলায় মৌন মিছিল করে তৃণমূল৷ মিছিলে পা মেলান সুস্মিতা দেব, সায়নী ঘোষ, অর্পিতা ঘোষ, সায়ন্তিকা ব্যানার্জি, জুন মালিয়া, সুদীপ রাহা, সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর পরেই রাজ্যের আইনশৃঙ্খলার ইস্যুকে হাতিয়ার করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে ঘাসফুল শিবির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর