করোনা ভাইরাসে আক্রান্ত ঐশ্বর্য ও আরাধ্যা! #BreakingNews

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসে আক্রান্ত ঐশ্বর্য ও আরাধ্যা! অমিতাভ এবং অভিষেক বচ্চনের পর এবার করোনা রিপোর্ট পজিটিভ এল ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যারও। রবিবার দুপুরেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে এই খবর। মহারাষ্ট্রের স্বাস্থ মন্ত্রী এই বিষয়ে জানিয়েছেন সংবাদমাধ্যম কে।

প্রসঙ্গত, COVID-19 -এ আক্রান্ত হওয়ার কথা নিজেই টুইট করে জানিয়েছেন বিগ বি। পরে কোভিড রিপোর্ট পজিটিভ আসে তাঁর ছেলে অভিষেক বচ্চনেরও । শনিবার সন্ধেবেলাই মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি হয়েছেন অমিতাভ। পরে টুইট করে নিজেই জানিয়েছেন যে, তিনি করোনা আক্রান্ত। অমিতাভের করোনা ধরা পড়ায় স্বাভাবিকবশতই কোভিড পরীক্ষা করানো হয় ছেলে অভিষেক, পূত্রবধূ ঐশ্বর্যা এবং আরাধ্যাকেও।

Shamim Ahamed Ads

আরও পড়ুনঃ করোনা থাকবে ১ বছর, তাই ১ বছর ফ্রি রেশন দিচ্ছেন মুখ্যমন্ত্রী! কেষ্ট

বাড়ির পরিচারকদেরও কোভিড টেস্ট হয়। এরপরই শনিবার রাতে খবর আসে যে, করোনার উপস্থিতি ধরা পড়েছে অভিষেক বচ্চনের শরীরেও। অভিষেক বচ্চন নিজেই ট্যুইট করে জানিয়েছেন করোনা আক্রান্ত হওয়ার কথা। তিনি ট্যুইটে লিখেছেন, আজ আমি এবং আমার বাবা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি। আমাদের দুজনের শরীরেই করোনার উপসর্গ রয়েছে। আমি এবং বাবা দুজনেই হাসপাতালে ভর্তি রয়েছি।

অভিষেক আরও জানিয়েছেন, আমাদের বাড়ির সবার এবং সমস্ত কর্মীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। সবাই শান্ত থাকুন ধৈর্য্য ধরুন। বিচলিত হবেন না। আতঙ্ক ছড়াবেন না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত