ইউক্রেনে সংকট গভীর হচ্ছে, ভারতীয়দের ফেরাতে এবার অপারেশন গঙ্গায় যুক্ত হল বায়ুসেনার C-17

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেনে সংকট আরও গভীর হচ্ছে। আর এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুদ্ধবিধ্বস্ত দেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য ভারতীয় বিমান বাহিনীকে পরিষেবা শুরু করতে বললেন বলে জানা গিয়েছে সূত্র মারফত। এর আগে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট, ইন্ডিগো এয়ারলাইন্স ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে বিমান পরিষেবা দিচ্ছিল।

আরও পড়ুনঃ ইউক্রেনে এবার পরমানু হামলা? রাশিয়া নিয়ে ভারতের অবস্থানে ক্ষুব্ধ আমেরিকা

সরকার এ পর্যন্ত ছয়টি উদ্ধারকারী ফ্লাইটে করে ইউক্রেন থেকে ১৩৯৬ জন ভারতীয় নাগরিককে ফিরিয়ে এনেছে। এইবার ‘অপারেশন গঙ্গা’র অধীনে উদ্ধারকাজে সহায়তা করার জন্য ভারতীয় বায়ুসেনাকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইউক্রেনে সংকট গভীর হচ্ছে, ভারতীয়দের ফেরাতে এবার অপারেশন গঙ্গায় যুক্ত হল বায়ুসেনার C-17
ইউক্রেনে সংকট গভীর হচ্ছে, ভারতীয়দের ফেরাতে এবার অপারেশন গঙ্গায় যুক্ত হল বায়ুসেনার C-17

ভারতীয় বায়ুসেনার হস্তক্ষেপে আরও কম সময়ে বেশি সংখ্যক ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় বায়ুসেনা মঙ্গলবার থেকেই অপারেশন গঙ্গায় বেশ কিছু C-17 যুদ্ধবিমান কাজে লাগাবে বলে জানা গিয়েছে। এর ফলে মানবিক সাহায্য আরও দক্ষতার সঙ্গে কিয়েভে পৌঁছে দেওয়াও সম্ভব হবে।

ইউক্রেনে সংকট গভীর হচ্ছে, ভারতীয়দের ফেরাতে এবার অপারেশন গঙ্গায় যুক্ত হল বায়ুসেনার C-17

গতকাল প্রধানমন্ত্রী পুনরায় রাশিয়া-ইউক্রেন ইস্যুতে উচ্চ-পর্যায়ের বৈঠক করেন। সেই বৈঠকেই এই উদ্ধারকার্যে ভারতীয় বায়ুসেনাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। অপর দিকে, গতকালই প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে খাদ্য সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হবে যুদ্ধ বিধঅবস্ত ইউক্রেনে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত