Aindrila Sharma: অবস্থা স্থিতিশীল,কমেছে জ্বর, আশার ক্ষীণ আলো নিয়েই খুশি অনুরাগীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এক অদৃশ্য দোলাচলের মধ্যে রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা। প্রতি মুহূর্তে বদলাচ্ছে নাড়ির গতি। উদ্বিগ্ন হয়ে আছেন পরিবার পরিজন থেকে গোটা নেট নাগরিকরা। সকলের টাইমলাইনে ঘুরছে ঐন্দ্রিলার সুস্থতা কামনার বার্তা। আর সকলের প্রার্থনাকে সঙ্গী করেই যেন কিছুটা স্থিতিশীল হয়েছে তাঁর অবস্থা। হাসপাতাল সূত্রে খবর, ঐন্দ্রিলা এখনও ভেন্টিলেশনে। তবে জ্বর নেই। রক্তচাপ, শ্বাসপ্রশ্বাসও স্বাভাবিক। এখনও ঘোরের মধ্যে রয়েছেন তিনি। তবে এখনও সঙ্কট কাটেনি বলেই মনে করছেন চিকিৎসকরা।

আরও পড়ুনঃমা হলেন আলিয়া ভাট, কন্যা সন্তানের জন্ম দিলেন তিনি

অবস্থা স্থিতিশীল,কমেছে জ্বর, আশার ক্ষীণ আলো নিয়েই খুশি অনুরাগীরা
অবস্থা স্থিতিশীল,কমেছে জ্বর, আশার ক্ষীণ আলো নিয়েই খুশি অনুরাগীরা

শনিবার ‘ট্র্যাকিওস্টোমি’ করেছিলেন ঐন্দ্রিলার। গলায় ফুটো করে নল ঢোকানো হয়েছিল তাঁর। চিকিৎসকেরা ট্র্যাকিওস্টোমি করেছেন যেন ভেন্টিলেশন সাপোর্টের মাত্রা কমানো যায়। অভিনেত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত। তবে চিকিৎসকের ভাষায়, এখনও সম্পূর্ণ বিপদমুক্ত নন তিনি। চিকিৎসকরা জানিয়েছিলেন, ধীরে ধীরে ভেন্টিলেটর সাপোর্ট কমিয়ে ঐন্দ্রিলা যেন স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারে, সেই চেষ্টাই করছেন তাঁরা।

ভাগাড় সিরিজের পর নতুন ছবির কাজের জন্য গোয়ায় যাওয়ার কথা ছিল তাঁর, কিন্তু আচমকা ব্রেন স্ট্রোকে ফের লন্ডভন্ড হয়ে যায় ঐন্দ্রিলার জীবন। তাঁকে ভর্তি করানো হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। সেইদিনই অস্ত্রোপচার করানো হয়। ভেন্টিলেশনে থাকলেও এক দিক পুরো অসাড় ছিল। বাঁ হাত সামান্য নাড়াচাড়া করতে পারছিলেন তিনি। তা ছাড়া শুধু চোখ নড়াচড়া করেছে। গতকাল তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটেছিল। রবিবার তার তুলনায় খানিকটা স্থিতিশীল

অবস্থা স্থিতিশীল,কমেছে জ্বর, আশার ক্ষীণ আলো নিয়েই খুশি অনুরাগীরা

aindrila 2

এখনও নিয়তির সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। পাশে বটবৃক্ষের মতো দাড়িঁয়েছেন প্রেমিক অভিনেতা সব্যসাচী। ঐন্দ্রিলার দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করছেন তাঁর সহকর্মী, ভক্ত এবং শুভানুধ্যায়ীরা। এর আগেও দু’বার ক্যানসার জয় করে ফিরেছেন অভিনেত্রী। ফলে তৃতীয় বারের যুদ্ধটা যে আরোও কঠিন তাতে কোন সন্দেহ নেই। অবশ্য প্রেমিক সব্যসাচী চৌধুরী জানিয়েছেন, ‘মেয়েটা লড়ে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল। নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন