ফের হত্যা, এবার চোখ উপড়ে নেওয়ার চেষ্টা! ২৪ ঘন্টায় ২ বিজেপি কর্মী খুন বাংলায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের হত্যা, এবার চোখ উপড়ে নেওয়ার চেষ্টা! বর্ধমান পূর্ব (কাটোয়া) জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভার ৩৮ নং মণ্ডলের সক্রিয় বিজেপি কর্মী সুকদেব প্রামানিক খুন হন এদিন। গতকালের মত প্রায় একই কায়দায় খুন করা হয়েছে এই বিজেপি কর্মীকেও। সূত্রের খবর শুকদেব কে পিটিয়ে মারা হয়েছে। বারংবার আঘাত করা হয় তাঁর মুখে। মুখ এবং কপাল ফেটে যায় তাঁর। চোখ উপড়ে নেওয়ার চেষ্টা হয়েছে বলে মনে করা হচ্ছে প্রাথমিক অনুমানে। ছটফট করতে করতে মৃত্যু হয় যুবকের।

আরও পড়ুনঃ বিধানসভা ভোটের আগে দাবি পূরণ না হলে যেকোন সিদ্ধান্ত! বেসুরো বিনয়

উল্লেখ্য গতকাল উররর ২৪ পরগনা জেলাও একই দৃশ্যের স্বাক্ষী থেকেছে। বিজেপির বুথ সভাপতিকে গত সন্ধ্যায় পিটিয়ে খুন করে দুষ্কৃতীরা। বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের খাসতালুকে এই ঘটনা ঘটে। বিজেপি কর্মী সৈকত ভাওয়াল নামের এক বছর ৩৫ এর যুবক কে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে! বিজেপি-র গৃহ সম্পর্ক অভিযান চলাকালীন দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন যুবক। রক্তাক্ত যুবক কে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

দুটি ঘটনাতেই তৃণমূল কে কাঠগরায় তুলেছে বিজেপি নেতৃত্ব। বঙ্গ বিজেপি-র ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে অভিযোগ আনা হয়েছে, “তৃণমূল বিধানসভা হারার গন্ধ পেয়ে এই খুনের রাজনীতি শুরু করেছে। ২০২১ নির্বাচনে সমূলে উৎখাত করতে হবে তৃণমূল কে।”

ফের হত্যা, এবার চোখ উপড়ে নেওয়ার চেষ্টা!

উল্লেখ্য, হালিশহরে বিজেপি কর্মীর নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হল ৩ জন কে! ঘটনার তদন্তে নেমে বীজপুর থানার পুলিশ রাতেই অভিযান চালায়। সূত্র মারফর খবর পেয়ে ল্যাংড়া বাবাই সহ তিন মূল অভিযুক্ত কে পাকড়াও করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে খুন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড কে তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর