করোনা কাঁটায় জর্জরিত দেশ, ফের বিদেশের মাটিতে আইপিএল ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সময়ের সাথে সাথে ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ১১ লক্ষ ১৭ হাজার ৫৩১ জন। সেইসঙ্গে দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ১৩. ১১ শতাংশ। এই পরিস্থিতিতে আগামী দিনে সকলের নিরাপত্তার কথা মাথায় রেখে আসন্ন আইপিএল নিয়ে নয়া সিদ্ধান্ত নেওয়ার পথে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই।

আরও পড়ুনঃ করোনা কাঁটা দূরে ঠেলে অনুশীলন শুরু মোহনবাগানের

অন্যান্য বছর গুলির মত প্রথা মেনেই গতবার দেশের মাটিতে শুরু হয়েছিল আইপিএল। তবে মাঝপথেই বাঁধা হয়ে দাঁড়ায় এই মারন করোনা। যারফলে কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর দুবাইতে স্থানন্তরিত করা হয় গোটা টুর্নামেন্ট কে। সেখানেই আয়োজিত হয় টুর্নামেন্টের বাদবাকি ম্যাচ গুলি। তবে এবারের এই আইপিএল কে নিজেদের দেশের মাটিতেই আয়োজন করতে মরিয়া বিসিসিআই। সেইমত অন্যান্য বছর গুলির তুলনায় এবার হোম ও অ্যাওয়ে বাদ দিয়ে গোটা টুর্নামেন্ট কে কেবলমাত্র দেশের বানিজ্য নগরীতেই আয়োজন করতে মরিয়া ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

করোনা কাঁটায় জর্জরিত দেশ, ফের বিদেশের মাটিতে আইপিএল ?
করোনা কাঁটায় জর্জরিত দেশ, ফের বিদেশের মাটিতে আইপিএল ?

তবে সেখানেও দেখা দিয়েছে বিপত্তি। মূলত প্রতিনিয়ত বাড়তে থাকা কোভিড সংক্রমণের দিকে নজর রেখেই মুম্বাইয়ের উপর ভরসা হারাচ্ছেন অনেকে। তাই এবার সমস্ত সমস্যার কথা মাথায় রেখে দুবাইয়ের পাশাপাশি শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার দিকেই নজর রেখেছেন বোর্ড কর্তারা।

করোনা কাঁটায় জর্জরিত দেশ, ফের বিদেশের মাটিতে আইপিএল ?

তবে কিছু সময় আগে দক্ষিণ আফ্রিকার কোভিড পরিস্থিতি সকলকে চিন্তায় রাখলেও বর্তমান সময়ের নিরিখে যথেষ্ট নিরাপদ স্থানে রয়েছে গোটা দেশ। পাশাপাশি শ্রীলঙ্কার কোভিডবিধি ও যথেষ্ট স্বস্তিজনক পরিস্থিতিতে থাকায় দুই দেশকেই আইপিএলের অনুকূল হিসেবে ধরে নেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় বোর্ড এখন সেদিকেই নজর সকলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত