ISRO: আবার ভারত সকল দেশের সেরা,চন্দ্রযানের পর এবার সৌরযান ভারতের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চাঁদের পর এবার সূর্য। চন্দ্রযানের পর এবার সৌরযান ভারতের। কয়েকমাস ধরেই নির্দিষ্ট কক্ষপথে ঘুরে ঘুরে সূর্যের বিভিন্ন সময়ের ছবি পাঠাচ্ছিল ইসরোর সৌরযান আদিত্য-L1।এবার পালা ভারতের মহাকাশ গবেষণার আরও এক মাইলস্টোন স্পর্শ করার।খুব শিগগির ভারতের আদিত্য L1 এবার নিজের লক্ষ্যে পৌঁছতে চলেছে।ইসরোর(ISRO) প্রধান এস সোমনাথ জানান, আদিত্য L1 একবার সফল ভাবে গন্তব্যে পৌঁছলে আগামী ৫ বছর সূর্যের বিভিন্ন অবস্থা তুলে ধরতে সাহায্য করবে।

ISRO: আবার ভারত সকল দেশের সেরা,চন্দ্রযানের পর এবার সৌরযান ভারতের!

আরও পড়ুন: যুব সমাজকে আকর্ষণের চেষ্টা, ভোট প্রচারে জোর সোশ্যাল মিডিয়ায়!

সূর্য কিভাবে আমাদের জীবনযাত্রায় প্রভাব ফেলে সেটা বুঝতে সুবিধা হবে।যে ল্যাগারেঞ্জিয়ান পয়েন্টে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের আদিত্যর পৌঁছানোর কথা সেটা পৃথিবীপৃষ্ঠ থেকে ১.৫ মিলিয়ন কিলোমিটার দুরে।জানা যাচ্ছে ২০২৪ এই সেখানে পৌঁছতে চলেছে আদিত্য L1।আগামী ৬ই জানুয়ারী এই পয়েন্ট স্পর্শ করবে এই সৌরযান। এই প্রথম ভারতীয় স্পেস অবজারভেটরি হ্যালো অরবিট L1 থেকে সূর্যকে নিরীক্ষণ করতে চলেছে।যাতে করে আশায় বুক বাঁধছে ইসরো(ISRO)।

ISRO: আবার ভারত সকল দেশের সেরা,চন্দ্রযানের পর এবার সৌরযান ভারতের!

আবার ভারত সকল দেশের সেরা,চন্দ্রযানের পর এবার সৌরযান ভারতের!

গত ২ সেপ্টেম্বর শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র(SDSC) থেকে সূর্যের দিকে যাত্রা শুরু করেছিল আদিত্য L1। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে প্রায় ১১০ দিন লাগবে তা আগেই জানিয়ে দিয়েছিল ইসরো।এবার নির্দিষ্ট দিন জানালেন চেয়ারম্যান।তিনি জানিয়েছেন, ভারত সকল দেশের সেরা। তবে সবকিছুতে তো ভারতসেরা হতে পারবে না,তবে যেটায় হতে পারবে সেটায় ফোকাস বাড়ানো উচিত।এটি সফলভাবে অবতরণ করলে যে সমস্ত ডেটা সংগ্রহ করবে তা ভারত সহ সমগ্র বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন