নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগে বাড়িতে জিম করতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর পরেই দ্রুততার সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয়, দক্ষিণ কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে। একাধিক পরীক্ষার পর দেখা যায় তাঁর হার্টে তার হার্টে তিনটি ব্লকেজ রয়েছে। আর সেই দরুণ তাঁর হার্টে স্টেন্টও বসানো হয়।
আরও পড়ুনঃ অবশেষে মার্কিন প্রসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন বাইডেন, অভ্যর্থনা জানাবেন না ট্রাম্প
আর এই দুঃসময় কাটতে না কাটতে আবারও খারাপ খবর এল গাঙ্গুলি পরিবারে। সৌরভের পরে তাঁর দাদা স্নেহাশীস গঙ্গোপাধ্যায়েরও হৃদযন্ত্রে ব্লকেজ ধরা পড়ল । হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করায় সৌরভ যে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেখানেই তাঁর সিটি অ্যাঞ্জিওগ্রাম করা হয় এবং সূত্রে খবর, সৌরভের মতন তাঁর হৃদযন্ত্রেও বসানো হবে স্টেন্ট।
তাঁকে শীঘ্রই ভর্তি করা হবে হাসপাতালে। সিএবি সচিব স্নেহাশীস গঙ্গোপাধ্যায়েরও হার্টে ব্লকেজ ধরা পড়ার পরে ডাক্তাররা তাঁকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত কয়েকদিন ধরেই বুকে চাপা চাপা ব্যথা অনুভব করছিলেন স্নেহাশীস। ফলে ভাইয়ের পরামর্শেই হাসপাতালে পরীক্ষা করাতে যান তিনি। আগামী ২২ জানুয়ারি স্নেহাশিসের বুকে স্টেন্ট বসানো হবে বলে হাসপাতাল সূত্রে এমনটাই জানা যাচ্ছে।



