নজরবন্দি ব্যুরোঃ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এবার মদন-শোভনের পাশের ওয়ার্ডে ভর্তি হলেন সুব্রত। গতকাল সাতসকালে বাড়ি বাড়ি হানা দিয়ে নারদা মামলায় রাজ্যের চার হেভিওয়েট নেতা মন্ত্রীদের গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তারপর থেকে ঘটনা একের পর এক নাটকীয় মোড় নেয়।
আরও পড়ুনঃ “প্রয়োজন হলেই জানান খাবার পৌঁছে যাবে” করোনা যুদ্ধে আপার কাট হাঁকাতে ময়দানে বীরু।
মুখ্যমন্ত্রীর নিজাম প্যালেসে ৬ ঘণ্টা বসে থাকা থেকে তৃণমূল সমর্থকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সংঘর্ষের পর অবশেষে নিম্ন আদালত ৪ জনকেই জামিন দিলে কিছুতা স্বস্তি পায় তৃণমূল। তবে রাতেই ফের আসে দুসংবাদ। হাইকোর্ট জামিনে স্থগিতাদেশ জারি করলে চার অভিজুক্তর স্থান হয় প্রেসিডেন্সী জেল। তবে শারীরিক অসুস্থতার কারণে মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় ভর্তি রয়েছেন এসএসকেএমে। দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়কেও সেখানে পরীক্ষার জন্য নিয়ে আসা হয়।
আর এবার মদন শোভনের পাশের ওয়ার্ডে ভর্তি করা হল সুব্রত মুখোপাধ্যায়কে। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিত্সক সরোজ মণ্ডল তাঁকে দেখেছেন। পঞ্চায়েত মন্ত্রীর বুকের এক্স রে করা হয়েছে বলেও খবর। তাঁরও মদন শভনের মত বুকে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। আপাতত তিনি রয়েছেন ১০২ নম্বর কেবিনে। অন্যদিকে, প্রেসিডেন্সি জেলে জ্বর এসেছে ফিরহাদ হাকিমের। তড়িঘড়ি তাঁকে জেল হাসপাতালের চিকিত্সকদের দেখানো হয়।
শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এবার মদন-শোভনের পাশের ওয়ার্ডে ভর্তি হলেন সুব্রত। তবে রাজ্যের মন্ত্রীর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এদিকে জামিনে স্থগিতাদেশ তোলার জন্য আজই হাইকোর্টে আবেদন করতে পারেন চার হেভিওয়েটের আইনজীবীরা বলেই সূত্রের খবর।



