CBI: লালন শেখের মৃত্যু নিয়ে বাড়তি তৎপরতা সিবিআইয়ের, কলকাতায় আসছেন বিশেষ কর্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিবিআই হেফাজতে থাকাকালীন লালন শেখের মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি অভিযোগের আঙুল সিবিআইয়ের দিকে। লালন শেখের মৃত্যু নিয়ে বাড়তি তৎপরতা সিবিআইয়ের। এমত অবস্থায় কলকাতার উদ্দেশ্যে আসছেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর। সিবিআই কর্তাদের সঙ্গে বৈঠক সারবেন তিনি।

আরও পড়ুনঃ Mamata Banerjee: আমরাও বিষয়টি নিয়ে কথা বলব, লালন শেখের মৃত্যু নিয়ে সরব মুখ্যমন্ত্রী

যদিও সিবিআই সূত্রে খবর, অজয় ভটনগরের আসা পূর্ব নির্ধারিত ছিল। তবুও সিবিআইয়ের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে, যখন রামপুরহাট ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছে আম জনতা, তখন সিবিআই কর্তার সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আগামীকাল কলকাতায় সিবিআই অফিসারদের সঙ্গে বৈঠক সারবেন তিনি। এমনটাই সূত্র মারফত খবর।

লালন শেখের মৃত্যু নিয়ে বাড়তি তৎপরতা সিবিআইয়ের, কালই বিশেষ বৈঠক 
লালন শেখের মৃত্যু নিয়ে বাড়তি তৎপরতা সিবিআইয়ের, কালই বিশেষ বৈঠক 

সিবিআই সূত্রে খবর, কীভাবে ঘটেছে এই ঘটনা? এর সঙ্গে কারা যুক্ত? এতবড় গাফিলতি হল কীভাবে? প্রয়োজনে বগটুই কাণ্ডের তদন্তকারী অফিসারদের সঙ্গেও কথা বলবেন তিনি। একইসঙ্গে সিবিআইয়ের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে, তার আইনি বিষয় নিয়েও আলোচনা করা হবে।  সেক্ষেত্রে যে নিয়মগুলি মেনে চলা হয়, সেগুলি যথাযথভাবে মেনে চলা হয়েছিল কিনা, সেগুলিও উঠে আসতে পারে আলোচনায়।

lalan seikh 2

ইতিমধ্যেই লালন শেখের মৃত্যুর পর থেকে সরব হতে শুরু করেছে তৃণমূল। মঙ্গলবার শিলংয়ের সভা থেকে কার্যত তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,  মৃত্যুর নিন্দা করছি। মৃতের স্ত্রী এফআইআর করেছে। আমরাও বিষয়টি নিয়ে কথা বলব।  একইসঙ্গে তাঁর প্রশ্ন, সিবিআই যদি এতই স্মার্ট হয় তাহলে তাদের হেফাজতে কেন ধৃতের মৃত্যু হল? সিবিআইকে বিস্তারিত জানাতে হবে।

লালন শেখের মৃত্যু নিয়ে বাড়তি তৎপরতা সিবিআইয়ের, কালই বিশেষ বৈঠক 

লালন শেখের মৃত্যু নিয়ে বাড়তি তৎপরতা সিবিআইয়ের, কালই বিশেষ বৈঠক 
লালন শেখের মৃত্যু নিয়ে বাড়তি তৎপরতা সিবিআইয়ের, কালই বিশেষ বৈঠক 

ইতিমধ্যেই এই ঘটনায় সিবিআই-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ১২০ বি ধারায় মামলা রুজু করা হয়েছে। পরিকল্পনামাফিক খুন ও খুনের ষড়যন্ত্রে অংশগ্রহণ করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। এখনও ময়নাতদন্তের রিপোর্ট আসেনি। রিপোর্ট আসলে আরও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হবে বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর