নজরবন্দি ব্যুরো: আসন্ন বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ আয়োজন করা অনেক দূরের কথা, শেষ পর্যন্ত বাবর আজম শাহিন শাহ আফ্রিদিরা এদেশে পা রাখেন কিনা সেটা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠির এক মন্তব্যে এমনই নতুন জল্পনা শুরু হয়ে গিয়েছে। পিসিবি প্রধান জানিয়েছেন, ভারতে বিশ্বকাপে যোগদানের বিষয়টি এখন তাদের সরকারের অনুমোদন সাপেক্ষ।
আরও পড়ুন: ভারতে বিশ্বকাপ খেলতে আসবে পাকিস্তান? তৈরি হল নতুন জটিলতা



তিনি এদিন বলেন, “ভারত এবং পাকিস্তান দুই দেশের ক্রিকেট ম্যাচে তাদের ক্রিকেট দলের যোগদানের বিষয়টি কখনই বিসিসিআই বা পিসিবি সিদ্ধান্ত নেয় না। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তাদের সরকার।” ওপর দিকে পিসি বি চেয়ারম্যান আরও বলেন আইসিসি যে সূচি চুরান্ত করেছে সেখানে দেখা যাচ্ছে আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে খেলতে হবে বাবরদের।

আর এখানে আপত্তি জানিয়েছ পাকিস্থান বোর্ড। পিসি বি চেয়ারম্যান জানান, নিরাপত্তার কারণে আমারা আমেদাবাদে খেলতে চাইছিনা। আর এই নিয়ে মন্তব্য করেছেন পাক প্রাক্তন ক্রিকেটার আফ্রিদি। তিনি বলেছেন, ‘ওরা আমদাবাদের পিচে কেন খেলতে চাইছে না? এখানে কি ওরা আগুন ছুড়বে নাকি ভুতুড়ে কিছু আছে? ওখানে গিয়ে খেলা উচিত। এবং জেতা দরকার।


আমদাবাদে কেন খেলবেনা পাকিস্তান, ওখানে কি ভূত আছে? পাক বোর্ড কে কটাক্ষ আফ্রিদির

একটা অসাধারণ জয়ের সাহায্যে সব চ্যালেঞ্জের জবাব দেওয়া যাবে। এটাকে ইতিবাচক দিক হিসেবে দেখা উচিত পাক দলের। ওই মাঠে যদি ভারত নিজেকে স্বাচ্ছন্দ বোধ করে তাহলে পাকিস্তানেরও খেলা দরকার। মাঠ ভর্তি ভারতীয় সমর্থকদের সামনে জয় ছিনিয়ে নিয়ে দেখিয়ে দিক পাক টিম কি করেছে।’







