নজরবন্দি ব্যুরো: তালিবানদের ভয়ে প্রাণ বাঁচাতে মরিয়া আফগান নাগরিক, উড়ন্ত বিমান থেকে পড়ে গেল দুজন। সোমবার দুপুরেই কাবুল বিমানবন্দরে ঘটলো এমনই দুর্ঘটনা। সূত্রের খবর, প্রাণ বাঁচাতে বিমানের চাকার খাঁজে আশ্রয় নিয়েছিলেন দুই আফগান নাগরিক। কিন্তু বিমান আকাশে ওড়ার পরেই ছিটকে পড়লেন তাঁরা।
আরও পড়ুনঃ আধুনিকীকরণের পথে আলিপুর চিড়িয়াখানা
সোমবার কাবুল বিমানবন্দরের এই মর্মান্তিক দুর্ঘটনার ভিডিয়ো সামনে এসেছে। ভাইরাল হয়েছে ওই বিমান ওড়ার আগের ভিডিয়োও। তাতে দেখা যাচ্ছে, কয়েকশো মানুষ প্রাণপণে বিমানে ওঠার চেষ্টা করছেন। ছুটছেন বিমানের পাশেও।
বিমানের চাকা গড়াতে শুরু করার পরেও তাঁদের কেউ কেউ বিমানের জানালা আঁকড়ে ধরার চেষ্টা চালাচ্ছেন। তালিবানদের ভয়ে প্রাণ বাঁচাতে মরিয়া আফগান নাগরিক, সম্ভবত সে সময়ই ওই দু’জন বিমানের চাকা আঁকড়ে ধরেছিলেন বলে মনে করা হচ্ছে।
রবিবার দুপুর থেকে কাবুলে তালিবান ঢুকতেই ভিড় জমতে শুরু করে আফগানিস্তানের বিমান বন্দরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার বিমানবন্দর চত্বরে গুলিও চালায় নিরাপত্তার দায়িত্বে থাকা আমেরিকার সেনা। কিন্তু তবুও ভিড় বাড়তেই থাকে।
তালিবানদের ভয়ে প্রাণ বাঁচাতে মরিয়া আফগান নাগরিক, উড়ন্ত বিমান থেকে পড়ে গেল দুজন
এই পরিস্থিতিতে সোমবার দুপুরে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কাবুলের বিমান বন্দর। ফলে আপাতত হামিদ কারজাই বিমানবন্দরে কোনও বিমানই অবতরণ করতে পারবে না। পাশাপাশি ছাড়বেও না কোনও বিমান।
DISCLAIMER: DISTURBING FOOTAGE❗️❗️❗️
Two people who tied themselves to the wheels of an aircraft flying from Kabul, tragically fall down. pic.twitter.com/Gr3qwGLrFn— Tehran Times (@TehranTimes79) August 16, 2021



