শাহরুখের সাথে অভিনয়ের টোপ, পুলিশের তৎপরতায় রক্ষা পেল নদীয়ার কিশোরী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শাহরুখের সাথে অভিনয়ের টোপ, পরিচয় ফেসবুকে, তারপর বন্ধুত্ব এবং হিন্দি ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের সুযোগ করে দেওয়ার নামে পাচারের ছক। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল দ্বাদশ শ্রেণির ছাত্রীর সাথে। জানা গিয়েছে ওই কিশোরীর বাড়ি নদীয়ার পলাশিপাড়ায়। স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। জানা গিয়েছে ওই কিশোরীর বাড়ি নদীয়ার পলাশিপাড়ায়।

পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম সুভান শেখ। বয়স ৪০ বছর। তাকে অপহরণের অভিযোগে মহারাষ্ট্রের মীরা রোড থেকে গ্রেফতার করা হয়েছে।সুভান নাবালিকাকে মুম্বই নিয়ে গিয়ে বিক্রি করার চেষ্টা করেছিল বলে অভিযোগ।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ইভেন্ট ম্যানেজারের পরিচয় দেওয়া সুভান ফেসবুকে নিজের ছেলের ছবি ব্যবহার করত।

আরও পড়ুনঃ ক্রমশ সুস্থতার পথে রাজ্য, তবে দ্বিতীয় ঢেউ শেষের আগেই আসতে পারে করোনার তৃতীয় ঢেউ! জানাছে ICMR

ফলে নাবালিকাটি তাকে চিনত না এবং তার বয়স সম্পর্কেও কিছু বুঝতে পারেনি। আর সেই ছাত্রী ছিল শাহরুখের ভক্ত। এই দুইয়ে দুইয়ে চার হতেই অপহরণ। কিন্তু পুলিশের তৎপরতায় পাচারের আগেই উদ্ধার হয়েছে নাবালিকা। ঘটনা এই রকম ছাত্রীটিকে অভিনয়ের টোপ দিয়ে মুম্বাই চলে আসার কথা বলে ঐ ব্যক্তি।

শাহরুখের সাথে অভিনয়ের টোপ, নদীয়া থেকে কিশোরী পাচার মুম্বাইয়ে! পুলিশের তৎপরতাই আটকানো গেল পাচার চক্র
শাহরুখের সাথে অভিনয়ের টোপ, নদীয়া থেকে কিশোরী পাচার মুম্বাইয়ে! পুলিশের তৎপরতাই আটকানো গেল পাচার চক্র

কিশোরী রাজি হয়ে যাওয়ায় আর দেরি না করে তাঁকে আনতে ১৫ জুলাই সে সরাসরি হাজির হয় পলাশিপাড়ায়। কিশোরীর সঙ্গে তার কোচিং ক্লাসের বাইরেই দেখা করে। এরপর কিশোরীর মোবাইল নিয়ে সিমকার্ডটি ভেঙে ফেলে যাতে ফোনের সূত্র ধরে কেউ তাদের অনুসরণ করতে না পারে। কোচিং ক্লাস থেকে কিশোরীকে নিয়ে সুভান প্রথমে পৌঁছয় হাওড়া স্টেশনে।

শাহরুখের সাথে অভিনয়ের টোপ, নদীয়া থেকে কিশোরী পাচার মুম্বাইয়ে! পুলিশের তৎপরতাই আটকানো গেল পাচার চক্র

সেখান থেকে মুম্বইগামী ট্রেনে করে মুম্বই। এর পরেই প্রাইভেট টিউটর থেকে না ফেরায় চিন্তিত হয়ে পড়ে মেয়েটির বাড়ির লোক। তারা স্থানীয় থানায় মিসিং ডায়েরি করে। পুলিশও কাজ শুরু করে দ্রুততার সঙ্গে। খবর যায় রাজ্যের সমস্ত রেলস্টেশনে । এরপর হাওড়া স্টেশনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পাওয়া যায় ওই ব্যক্তি এবং কিশোরীর ছবি।

সিসিটিভি ফুটেজে দেখা যায় মুম্বাই গামী ট্রেনে উঠছে ঐ ব্যক্তি ও কিশোরী। এর পরেই মুম্বাই রেল পুলিশ কে সতর্ক করা হয় এবং সেই মতো মুম্বাই রেল পুলিশ ওই ছাত্রী কিশোরীকে দাদার রেলস্টেশন থেকে উদ্ধার করে। তাকে একটি হোমে রাখা হয়।

এবং পশ্চিমবঙ্গ থেকে পুলিশের একটি দল মুম্বাইয়ে পৌছলে কিশোরী ও অভিযুক্ত সুভান কে তাদের হাতে তুলে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয় সুভান সেক নামে ঐ ব্যেক্তিকে । দুই রাজ্যের পুলিশের তৎপরতায় আটকানো যায় আরো একটি পাচার চক্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর