আরজি কর কাণ্ডের বিচার চেয়ে ২৭ তারিখ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আর তাতেই কপালে চিন্তার ভাঁজ রাজ্য প্রশাসনের। নবান্ন অভিযানে তুমুল অশান্তির আশঙ্কা করা হচ্ছে। তাই এবার বড় পদক্ষেপ রাজ্যের প্রশাসনে্র। নেওয়া হয়ছে আরও বাড়তি সতর্কতা। আইন শৃঙ্খলা রক্ষায় রাখা হবে কড়া নজর। জেলা থেকে পুলিশ অফিসারদের তলব কড়া হয়েছে। ২ হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন কড়া হবে ওই দিন নবান্ন চত্বরে। পাশাপাশি হাওড়া পুলিশ কমিশনারের অধীনে থাকবে ফোর্স । ২৬ তারিখের মধ্যেই জেলা থেকে ফোর্স ঢুকবে হাওড়ায়।
চিকিৎসক খুন ও ধর্ষণ কাণ্ডে বিচার চেয়ে সাধারণ মানুষ নেমেছে রাস্তায়। সবার একটাই স্লোগান ‘বিচার চাই’। পাশাপাশি অনেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করছেন। আর এই প্রতিবাদের মিছিলের ঢেউ এবার লাগতে চলেছে রাজ্যের অন্যতম প্রশাসনিক ভবন নবান্নে। আগামী ২৭ আগস্ট এই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আর এই অভিযানকে ঘিরে যাতে কোন অশান্তি না ঘটে তাঁর জন্য কড়া ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। সূত্রের খবর ২ হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন কড়া হবে ওই দিন। তারজন্য বিভিন্ন জেলা থেকে আনা হচ্ছে ফোর্স। বিশেষ করে এসআই, কনস্টেবল ও র্যাপের অধীনে যারা রয়েছেন তাঁদের আনা হবে ওই দিন।


জানাগেছে এই নিরাপত্তার দায়িত্বে থাকবে হাওড়া পুলিশ কমিশনারেট। পাশাপাশি মোট ১৩জন এসপি পদ মর্যাদাপূর্ণ অফিসার। এছাড়া ডিসি পদমর্যাদার ১৫ জন এপি অ্যাডিশনাল পুলিশ সুপার। একই সাথে ২৬ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার নিযুক্ত থাকবে ওইদিন। ইতি মধ্যেই রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা মনোজ বর্মা রাজ্যের সমস্ত জেলায় এই নিয়ে নোটিস পাঠিয়েছেন যাতে আগামী ২৬ তারিখের মধ্যেই পর্যাপ্ত পুলিশ কর্মী হাওড়ায় চলে আসে।







