লকডাউনের সময়ে কর্মহারাদের বিনামূল্যে খাদ্য ও আর্থিক সাহায্য করা হোক, মোদির কাছে আর্জি অধিরের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের সময়ে কর্মহারাদের সাহায্য করা হোক, আর্জি অধিরের। গত বছরের থেকেও খারাপ বর্তমান করোনা পরিস্থিতি। চলতি বছরের শুরু থেকে গণ টিকাকরণ শুরু হয়েছে গোটা দেশে। তার পরেও সংক্রমণে রাশ টান সম্ভব হয়নি। তবে শেষ তিনদিন ধরে নিন্মমুখি করোনা গ্রাফ। বাড়ছে সুস্থতার সংখ্যা। অতিমারির মোকাবিকায় আজ ত্থেকে আগামী ১৫ দিনের লকডাউন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। লকডাউনে সম্পুর্ণভাবে বন্ধ করা হয়েছে একাধিক ক্ষেত্র। ফলে ফের কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। সব থেকে বেশি সমস্যাইয় দিন আনা দিন খাওয়া মানুষগুলি।

আরও পড়ুনঃ এবার থেকে সরাসরি রেমডেসিভির কিনতে পারবে বেসরকারি হাসপাতালগুলি, ঘোষণা এম কে স্ট্যালিনের।

এবার এই সব কর্মহারা অসহায় মানুষগুলির পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সাম্প্রতিক লকডাউনে জীবিকাহীন মানুষদের পরিস্থিতির কথা জানিয়ে রবিবার মোদিকে চিঠি পাঠিয়েছেন অধীর। তিনি লিখেছেন, লকডাউনে বহু মানুষ কাজ হারিয়েছেন। অত্যন্ত সমস্যার মধ্যে দিয়ে তাঁদের দিন কাটাতে হচ্ছে। গত বছরেও ঠিক এই এভাবেই কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন তারা। দরিদ্র এবং কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে নতুন পরিকল্পনার কথা ভাবছে কংগ্রেস। প্রধানমন্ত্রীর কাছে প্রদেশ কংগ্রেস সভাপতি আবেদন জানিয়েছেন, কর্মহীন মানুষদের অর্থ ও বিনামূল্যে খাদ্য দিয়ে সাহায্য  করার জন্য।

অধীরের কথায়, প্রতি মাসে ৬০০০টাকা সরাসরি অসহায় মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হক। তাতে এই কঠিন সময়ে ওই মানুষগুলোর পক্ষে সংসার চালানো সহজ হবে। অধীরের কথায়, জনগণের কল্যাণে এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে কংগ্রেসের এই পরিকল্পনা সাফল্য করতে কেন্দ্র সরকারের সাহায্যের প্রয়োজন। এই সময়ে সকল রাজনৈতীক দলকে একত্রিত হয়ে কাজ করার আবেদন জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। করোনা রুখতে পশ্চিমবঙ্গ-সহ বেশ কিছু রাজ্য লকডাউনের পথে হেঁটেছে।

চিঠিতে অধীরের লিখেছেন, এই সকল রাজ্যের জন্য কেন্দ্র যদি আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে বহু মানুষের উপকার হবে। এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে অবনতি হওয়ার থেকে রক্ষা করা সম্ভব হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন