নজরবন্দি ব্যুরোঃ বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তাই এখন থেকেই প্রচারে নেমেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। তার আগে বিরোধী শিবিরে ক্রমাগত জোরালো হচ্ছে বাম এবং কংগ্রেস জোটের প্রসঙ্গ। বিধানসভা নির্বাচনের মতো পঞ্চায়েত নির্বাচনেও কী জোট করবে বাম এবং কংগ্রেস? বাকি এককভাবে লড়বে দুই পক্ষ। স্পষ্ট করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
আরও পড়ুনঃ Anubrata Mandal: সুকন্যাকে জেরা করছে ইডি, দুশ্চিন্তায় রাতভোর জেগে রয়েছেন অনুব্রত


শনিবার মালদহের এক সভা থেকে বহরমপুরের সাংসদ স্পষ্ট করে দেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাম ও কংগ্রেস জোট একেবারেই নয়। তবে অতিরিক্ত মন্তব্য না করেই বিষয়টি এড়িয়ে গেছেন তিনি। তবে রাজনৈতিক মহলের বক্তব্য, ২১ এর নির্বাচনে আইএসএফ এবং বামেদের সঙ্গে জোট কংগ্রেসের জন্য বিপদ ডেকে এনেছিল। বিধানসভায় শূন্য হয়ে যাওয়া দুই দলই এখন নতুন করে লড়াইয়ের পরিকল্পনা নিয়েছে।

সেদিক থেকে দেখতে গেলে বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস ছাড়া জোটে কিছুটা পালে হাওয়া দিতে বামেরা। জেলায় জেলায় বেড়েছে বামেদের সংগঠন। তার ফল মিলেছে একাধিক নির্বাচনে। বিরোধী বেঞ্চে থাকা বিজেপিকে সরিয়ে দিয়ে কার্যত এগিয়ে রয়েছে বাম শিবির। আপাতত বিজেপিএবং কংগ্রেসের বিরুদ্ধে সমান্তরাল আক্রমণ শানিয়েছে তাঁরা।
পঞ্চায়েত নির্বাচনেও কী জোট করবে বাম এবং কংগ্রেস? জল্পনা তুঙ্গে

একইসঙ্গে গতকাল অনন্ত মহারাজের উত্তরবঙ্গ বিভাজনের মন্তব্য প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেন, নির্বাচন আসলেই মহারাজ সেজে অনেকেই আসেন। ভোট পাওয়ার জন্য অনেক চমকপ্রদক কথা বলেন। তবে রাজ্যকে কখনওই ভাগ হতে দেব না। দিঘা থেকে দার্জিলিং, এক ছিল, এক থাকবে। এখন যারা সরকারে আছে, নির্বাচনের আগে এরকম চমকপ্রদক কথা বলে মানুষের মন পাওয়ার চেষ্টা করে। তবে তাতে কোনও লাভ হয় না। মানুষের আবেগ নিয়ে রাজনীতি চলবে না। সাফ জানিয়ে দিয়েছেন তিনি।









