‘অধীরবাবু আসায় আমরা খুশি, তবে এই নিয়ে বিতর্ক চাই না।’ জানালেন সৌমিত্র কন্যা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে রাজ্যসরকারকে তোপ দাগতে ছাড়লেন না অধীর চৌধুরী। বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, অভিনেতাকে প্রাপ্য সম্মান দেয়নি রাজ্যসরকার। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ার দরুণ ক্ষমতায় এসে একের পর এক পদ থেকে সরিয়েছে তাঁকে। অভিনেতার মৃত্যুর ২ দিন পর তাঁর গল্ফগ্রিনের বাড়িতে শ্রদ্ধা জানাতে এসে এই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তবে সৌমিত্র কন্যা পৌলমী বসু অবশ্য এপ্রসঙ্গে বলেন, ‘অধীরবাবু আসায় আমরা খুশি, তবে এই নিয়ে বিতর্ক চাই না।’

আরও পড়ুনঃ অভিনন্দন জানিয়ে বাইডেনকে ফোন মোদীর

বুধবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের গল্ফগ্রিনের বাড়িতে তাঁর কন্যা পৌলমী বসু ও পরিবারের বাকি সদস্যদের সমবেদনা জানাতে যান অধীর চৌধুরী। সকাল ১১টা নাগাদ সেখানে পৌঁছন তিনি। প্রায় মিনিট ১৫ সৌমিত্রবাবুর বাড়িতে ছিলেন অধীর। সেখানে কিংবদন্তী শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে একটি অডিটোরিয়াম তৈরির প্রস্তাব রাজ্য সরকারকে দিয়েছেন বলে জানান অধীরবাবু। এছাড়াও অধীর জানিয়েছেন, কেন্দ্রকে তারা প্রস্তাব দেবে যাতে সত্যজিত্‍ রায় ফিল্ম ইনস্টিটিউটে সৌমিত্র বাবুর সম্মানে একটি চেয়ার যেন সংরক্ষিত করা হয় । অধীর চৌধুরীর এই প্রস্তাব প্রসঙ্গে স্বাভাবিকভাবেই খুশি সৌমিত্র-কন্যা পৌলমী বসু। তিনি বলেন, ‘এটা দারুণ একটা প্রস্তাব। ওনাকে ধন্যবাদ এমন প্রস্তাব দেওয়ার জন্য।“ সেইসঙ্গে তিনি এও জানিয়েছেন,  “মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও জানিয়েছেন, বাবার নামে একটি আর্কাইভ করা হবে।“ প্রসঙ্গত, গত শনিবার অর্থ্যাৎ শিল্পীর প্রয়াণ দিবসে বেলভিউতে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে রাজ্যসরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পৌলমী বসু বলেছিলেন, ‘যখন সুযোগ পেয়েছি, বলতে চাই দিদি ও পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমি কৃতজ্ঞ। বাবাকে এত যত্ন, এত ভালোবেসে, এত সম্মান দিয়ে দেখাশুনো করার জন্য ধন্যবাদ। আমাদের পরিবার এটা ভুলবে না। যা সম্মান ওঁর প্রাপ্য ছিল, তার থেকেও বেশি সম্মান পেয়েছেন। ভালবেসে নিজের পরিবারের মতো আমাদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী।’

আরও পড়ুনঃ কাজ না করে আত্মবিশ্লেষন চাওয়ার অর্থ হয়না, দলের নেতাদের মন্তব্যে ক্ষুব্ধ অধীর

‘অধীরবাবু আসায় আমরা খুশি’। প্রয়াত শিল্পীর বাড়িতে প্রায় মিনিট ১৫-২০ সময় কাটানোর পর সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, ‘সৌমিত্র বাবু খুব সাধারণ মানের জীবন যাপন করতেন। ১৯৫৪ সালে সৌমিত্র বাবু কান ফিল্ম ফেস্টিভ্যালেও পুরস্কার পেয়েছিলেন।“ এরপর রাজ্য শাসকদলের বিরুদ্ধে গিয়ে তিনি বলেন,”  ২০১১ সালে এই সরকার আসার পর থেকে এই মহান মানুষের সমস্ত সম্মানীয় পদ কেড়ে নিয়েছিল। এ পাড়া ও পাড়ার অভিনেতা অভিনেত্রীদের সম্মান জানিয়েছেন। কিন্তু সৌমিত্র বাবুকে সম্মান জানায়নি । যে মানুষটা শিল্প সংস্কৃতির ক্ষেত্রে বহু কমিটির মাথায় বসে বাংলার শিল্প কলাকে আরও প্রসারিত করতে পারতেন তাকে অবজ্ঞা করে অচ্ছুত্‍ করেই রাখা হল। আজ আমি এই কিংবদন্তীর বাড়ি এসে তীর্থ ক্ষেত্র ঘুরে গেলাম।”

‘অধীরবাবু আসায় আমরা খুশি। সংবাদ মাধ্যমকে অধীর জানিয়েছেন, কেন্দ্রকে তারা প্রস্তাব দেবে যাতে সত্যজিত্‍ রায় ফিল্ম ইনস্টিটিউটে সৌমিত্র বাবুর সম্মানে একটি চেয়ার যেন সংরক্ষিত করা হয় । এদিন রাজ্য সরকারের উদ্দেশে প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ নিয়ে সৌমিত্র কন্যা পৌলমীকে প্রশ্ন করায় তিনি স্পষ্ট বলেন, “অধীরবাবু আসায় আমরা খুশি, তবে এই নিয়ে বিতর্ক চাই না ।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন