প্রধানমন্ত্রী যখন রাম মন্দির নিয়ে ব্যাস্ত, ঠিক তখনই পাকিস্তানের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন অধীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো অন্যদিকে নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করলো পাকিস্তান। পাকিস্তানের এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাড়িয়েছেন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী

আরও পড়ুনঃ

তিনি পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন পাকিস্তান কোন ভাবেই ভারতের থেকে কাশ্মীরকে আলাদা করতে পারবে না। প্রসঙ্গত, মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নয়া মানচিত্র প্রকাশ করেন। নয়া রাজনৈতিক মানচিত্রে লাদাখ বাদে গোটা কাশ্মীরকে পাকিস্তানের মধ্যে দেখানো হয়েছে। শুধুমাত্র কাশ্মীর নয় গুজরাতের জুনাগড় জেলাকেও পাকিস্তানের দেখানো হয়েছে এই মানচিত্রে।

এর পরে পাকিস্তানকে কড়া ভাবে জবাব দেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিনের দালাল বলে কটাক্ষ করেন। তিনি টুইট-এ লেখেন, মানচিত্র প্রকাশ করে ভারতের অংশ নিজের করে নেওয়া সম্ভব নয়। কাশ্মীরকে ছিনিয়ে নেওয়া সম্ভব নয়। অধীর রঞ্জন চৌধুরী আরও বলেন, ইমরান খান নিজের দেশকে চীনের কাছে বেচে দিয়েছেন।

উনি ভারতের সাথে ম্যাপ ম্যাপ লেখছেন। তিনি কড়া ভাষায় লেখেন, কাশ্মীর আমাদের আছে আর আমাদেরই থাকবে। ম্যাপ বদলে ভারতের থেকে কাশ্মীরকে আলাদা করা যাবে না। কংগ্রেস সাংসদ এই টুইট পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ট্যাগও করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন