যীশু রায়ঃ সুশান্ত মৃত্যু মামলায় মাদকযোগ পাওয়া এবং মাদক তদন্ত এনসিবি(জাতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা) নিজেদের হাতে নেওয়ার পর থেকে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তার মধ্যেই নতুন বোমা ফাটালেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
আরও পড়ুনঃতাহলে কি আবার দলে ফিরতে চলেছেন রায়না? বললেন নিজেই।
সুশান্ত মৃত্যুর পর থেকেই তিনি বলিউড এর স্বজনপোষণ নিয়ে সরব হন। এছাড়া মাদকযোগ সামনে আসার পরও তিনি অভিযোগ করেন এই মাদকএর জাল অনেকদূর ছড়িয়ে আছে এবং তিনি সুরক্ষা পেলে নাম জানাতে প্রস্তুত।
আজ এক ধাপ এগিয়ে তিনি তার সামাজিক মাধ্যমে সরাসরি কিছু নাম করেন এবং দ্রুত তাদের রক্তের নমুনা পরীক্ষার কথা বলেন। এরা সকলেই মাদকাসক্ত বলে তিনি দাবি করেন. তার নামের সকলেই প্রথম সারির অভিনেতা পরিচালক।
রনবীর কাপুর, রনবীর সিং, ভিকি কৌশল ছাড়াও পরিচালক অয়ন মুখোপাধ্যায় এর মত বড় বড় নাম উঠে এসেছে তার টুইটে .যা খুবই চাঞ্চল্যকর। এই ঘটনার পর এখন তদন্ত কোন দিকে মোড় নেয় সেদিকে নজর গোটা দেশের।



