Condom Ad: দিল্লি মেট্রোতে মহিলা আসনে কন্ডোমের বিজ্ঞাপন! তোলপাড় নেটদুনিয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দিল্লির মেট্রোতে মহিলা আসনে কন্ডোমের বিজ্ঞাপন। ইতিমধ্যে এই ছবিটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এই ছবি।  ভাইরাল হওয়ার কারণ হল, মহিলাদের জন্য সংরক্ষিত আসনের ঠিক উপরেই এই বিজ্ঞাপন সাঁটানো হয়েছে। ছবিতে খুব ঘনিষ্ঠ ভঙ্গিতে যুগল। এমন পরিস্থিতিতে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

আরও পড়ুন:নিজাম প্যালেসে আজ শুরু কেষ্টর জেরা, তৈরি CBI

ছবিটি শেয়ার করে, নেটিজেনেরা DMRC-কে(Delhi Metro Rail Corporation) নিশানা করতে শুরু করেছেন। টুইটারে বিজ্ঞাপনটির ছবি শেয়ার করে এক ব্যক্তি লিখেছেন, ‘শুধুমাত্র রাজস্বই লক্ষ্য থাকা উচিত নয়, সমাজের প্রতিও আপনাদের একটা দায়িত্ব আছে, যা টাকার ঊর্ধ্বে গিয়ে দেখা উচিত।’

দিল্লি মেট্রোতে মহিলা আসনে কন্ডোমের বিজ্ঞাপন!ছবিটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল
দিল্লি মেট্রোতে মহিলা আসনে কন্ডোমের বিজ্ঞাপন!ছবিটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল

তেমনি অন্য একজন ইউজার লিখেছেন, ‘এতে কোনও ভুল নেই। নারীদেরও নিরাপদ যৌনতার অধিকার আছে। এই বিজ্ঞাপনটি নারীর ক্ষমতায়নকে উৎসাহিত করছে।’ আবার কেউ  লিখেছেন, ‘এতে লজ্জার কী আছে। আগে তো সরকারি রেডিয়ো এবং দূরদর্শনেও এই ধরনের বিজ্ঞাপন ছিল। আজকাল বাড়ির ড্রয়িংরুমে লাগানো টিভিতেও ১৫-২০ সেকেন্ডের এই ধরনের উস্কানিমূলক বিজ্ঞাপন চালানো হয়। তাহলে এখানে কেন বিব্রত বোধ করছেন?’

দিল্লি মেট্রোতে মহিলা আসনে কন্ডোমের বিজ্ঞাপন!ছবিটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল

দিল্লি মেট্রোতে মহিলা আসনে কন্ডোমের বিজ্ঞাপন!ছবিটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল
দিল্লি মেট্রোতে মহিলা আসনে কন্ডোমের বিজ্ঞাপন!ছবিটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল

ডিএমআরসিকে প্রশ্ন করে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘শুধু টাকা আয়ের কথা ভেবেই সবকিছু করা উচিত নয়। সমাজের প্রতি আপনাদেরও একটা দায়িত্ব আছে। টাকার ঊর্ধ্বে সেটা দেখা ও পালন করা উচিত।’উল্লেখ্য এখনও পর্যন্ত মেট্রো রেল কর্তাদের কাছ থেকে এ বিষয় কোন মন্তব্য পাওয়া যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন