বঙ্গ বিজেপি তে এবার পায়েলের আওয়াজ, গেরুয়া পতাকা হাতে নিলেন অভিনেত্রী পায়েল সরকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বঙ্গ বিজেপি তে এবার পায়েলের আওয়াজ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে দল বদলের পালা অব্যাহত। রুদ্রনীল ঘোষ থেকে যশ দাশগুপ্তরা যখন বিজেপিতে যোগ দেন, সেই সময় জোড়াফুল শিবিরে যোগ দেন অভিনেতা সৌরভ দাস থেকে কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষরা। যা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়ে যায়।

আরও পড়ুনঃ ‘তোমার পরে ঠেকাই মাথা’, তৃণমূলে যোগ দিয়ে কি বললেন সায়নী

‘বামপন্থী’ মনোভাবাপন্ন সায়নী ঘোষ যখন বুধবার তৃণমূলে কংগ্রেসে যোগ দেন, সেই সময় একের পর এক মিমে ভরে যায় সামাজিক মাধ্যম। এরপরই সায়নীকে নিয়ে পালটা মুখ খোলেন শ্রীলেখা মিত্র ।যদিও তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে সায়নী এখনও প্রকাশ্য মুখ খোলেননি। তবে তৃণমূলে যোগ দিয়ে ‘বাংলা ঘরের মেয়েকেই চায়’ বলে মন্তব্য করেন সায়নী।

বঙ্গ বিজেপি তে এবার পায়েলের আওয়াজ, কাঞ্চন মল্লিক, মনোজ তিওয়ারি, সায়নী ঘোষদের তৃণমূলে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা পর এবার গেরুয়া শিবিরে নিজের নাম লেখালেন অভিনেত্রী পায়েল সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন