নজরবন্দি ব্যুরোঃ অভিনেতা রণবীর কাপুরের মা নিতু কাপুর। কিছুমাস আগেই রণবীর কাপুর ও আলিয়া ভাট মা বাবা হয়েছেন। তাঁদের ঘর আলো করে এক কন্যা সন্তান এসেছে। আবার আবার কাপুর পরিবারে এক নতুন ছোট্ট সদস্য এসেছে। মেয়ের পর এবার এলো ছেলে। নিতু খুব খুশি। সামাজিক মাধ্যমে সেই আনন্দই সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন।
আরও পড়ুনঃ টাকা ছাড়াই টুইটারে ফিরছে ব্লু টিক, ব্যাপারটা কি?



নিতু তাঁর সামাজিক মাধ্যমে জানিয়েছেন আরমান জৈন ও অনিশা মালহোত্রের কোলে ছোট্ট শিশু এসেছে। আরমান জৈন হল ঋষি কাপুরের ছোট বোন রিমা জৈনর পুত্র সন্তান। অথাত আরমান হল রনবীরের পিসতুতো ভাই। সেই পরিবারেই আসতে চলেছে ছোট্ট শিশু। নিতু সেই সুখবরই ভাগ করে নিয়েছেন সবার সাথে। পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন “দাদু মনোজ আর ঠাকুমা রিমা তাঁদের নাতির আগমনে খবর জানাচ্ছে।”



আরমানের স্ত্রীর নাম অনিশা। তাঁদের ২০২০ সালে বিয়ে হয়েছিল। তাঁদের বিয়ের এবং রিসেপশনে অনুষ্ঠানে বসেছিল তাঁদের হাট। বিশাল জাকজমক ভাবে তাঁদের সেই অনুষ্ঠান পালিত হয়েছিল। বেশ কিছু সময় আগে খুব বড় করে অনিশার সাধের অনুষ্ঠান ও পালন করা হয়েছিল। গোটা কাপুর পরিবার সেই অনুষ্ঠানে অংশগ্রহন করেছিল।
ফের ঠাকুমা হলেন নিতু কাপুর, গোটা কাপুর পরিবার সেই অনুষ্ঠানে অংশগ্রহন করেছিল।

উল্লেখ্য কিছু দিন আগে নিতু বিতর্কে জড়িয়েছিল। তিনি সম্প্রতি তাঁর সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন একটি মন্তব্য যা নিয়ে পরবর্তীকালে জলঘলা হয়। তিনি লিখেছিলেন যে “৭ বছর ধরে কেউ তোমায় ডেট করেছে মানে এটা নয় যে সে তোমায় বিয়ে করবে। আমার কাকু ৬ বছর ধরে মেডিসিন নিয়ে পড়েছে এখন সে ডিজে।” এই পোস্টের পর নেটিজেন রা তাঁকে টক্সিক আন্টি বলে আখ্যা দেয়।







