নজরবন্দি ব্যুরো: টুইটারে আচমকাই ব্লু টিক সরে যাওয়ায় বিভিন্ন প্রশ্ন শুরু হয়েছে। বড় বড় তারকাদের অ্যাকাউন্ট থেকে ভেরিফিকেশনের চিহ্ন সরে গিয়ে সাধারণের মতই হয়ে গিয়েছে। সেই তালিকায় রয়েছে বলিউড থেকে শুরু করে রাজনৈতিক মহলের অনেকেই। এরই মধ্যে আবার অনেকের অ্যাকাউন্টে ফিরে এসেছে ব্লু টিক। নেপথ্যে কারণ কি? তাহলে কি আর টাকা লাগবে না?



গত শুক্রবার থেকেই ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টের পরিচিতি ‘ব্লু টিক’ সরে গিয়েছিল। জানা গিয়েছিল, ব্লু টিক ধরে রাখতে মাসে মাসে টাকা দিতে হবে। নাহলে অন্য পাঁচটা সাধারণ অ্যাকাউন্টের মতই তারকাদের অ্যাকাউন্টে ব্লু টিক থাকবে না। তবে হঠাৎ করেই ব্লু টিক ফিরেছে। শাহরুখ খান, মমতা বন্দ্যোপাধ্যায়, আলিয়া ভট্ট, বিরাট কোহলি সেই তালিকায় রয়েছে।

টাকা ছাড়াই টুইটারে ফিরছে ব্লু টিক, টাকা কি আর লাগবে না
সূত্রে খবর, টুইটার কর্তৃপক্ষের নয়া সিদ্ধান্ত অনুযায়ী যে সমস্ত অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ১ মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষের বেশী হলেই নামের পাশে ব্লু টিক দেখা যাবে। মূলত টুইটারে জনপ্রিয়তা ধরে রাখতেই এই সিদ্ধান্ত এলন মাস্কের।



দেখা গিয়েছে, মাসিক ৮ ডলার ফি না দিয়েও যাদের অ্যাকাউন্টে ব্লু টিক ফিরেছে তাঁদের সকলেরই ফলোয়ার সংখ্যা ১ মিলিয়ন কিংবা তার উপরে।







