নজরবন্দি ব্যুরো: ফের করোনা হানা রুপোলি পর্দায়, চলে গিয়েও যেনো যাচ্ছে না করোনা। টলি পাড়াতেও রয়ে যাচ্ছে তার প্রচ্ছন্ন প্রভাব। এর আগেও বিভিন্ন কলাকুশলী আক্রান্ত হয়েছেন এই মারন ভাইরাসের দ্বারা। রাজ চক্রবর্তী থেকে সোহম চক্রবর্তী তালিকা বেশ লম্বা। সেই তালিকায় নতুন সংযোজন প্রবীণ অভিনেত্রী লিলি চক্রবর্তী।
আরও পড়ুনঃ ‘বয়স হয়ে গিয়েছে তবু ভিমরতি যায় না’, সায়নী প্রসঙ্গে তথাগতকে আক্রমণ মমতার


সূত্রের খবর বেশ কিছুদিন ধরেই জ্বর হয়েছিল তার। সাথে ছিল গায়ে ব্যথার মত করোনার উপসর্গ। পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিলে রিপোর্ট পজিটিভ আসে তার। তবে শ্বাসকষ্ট বা কোনোরকম শারীরিক সমস্যা না থাকায় হাসপাতালে ভর্তি হননি লিলি।
ফের করোনা হানা রুপোলি পর্দায়, আপাততঃ বাড়িতেই রয়েছেন হোম আইশোলেসনে। এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে নজরবন্দিকে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
৮০ র দশকের সিনেমা থেকে বর্তমানের ডেইলি সোপ দাপট এর সাথে অভিনয় করেছেন তিনি। গোটা বাংলা সিনেমাজগত এখন দ্রুত তার আরোগ্য কামনা করছেন।









