Sajjan Jindal: ২০২২ সালে ‘ধর্ষণ’! এক বছর পর থানায় অভিনেত্রী, তার ১০ মাস পর এফআইআর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেশের অন্যতম প্রথম সারির শিল্পপতি সজ্জন জিন্দলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। ইতিমধ্যেই এই মর্মে মুম্বইয়ের বি কে সি থানায় FIR দায়ের হয়েছে। অভিযোগকারী পেশায় অভিনেত্রী বলে জানা গিয়েছে।ঘটনার সূত্রপাত ২০২২ সালের জানুয়ারি মাসে। বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে জিন্দাল(Sajjan Jindal) গোষ্ঠীর সদর দফতরের একটি পেন্টহাউস রয়েছে। সেখানেই তাঁকে সংস্থার কর্নধার ধর্ষণ করেছেন বলে বিস্ফোরক অভিযোগ এনেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: B.T ROAD Construction: সম্প্রসারিত হচ্ছে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড !

Sajjan Jindal: ২০২২ সালে ‘ধর্ষণ’! এক বছর পর থানায় অভিনেত্রী, তার ১০ মাস পর এফআইআর!
Sajjan Jindal: ২০২২ সালে ‘ধর্ষণ’! এক বছর পর থানায় অভিনেত্রী, তার ১০ মাস পর এফআইআর!

অভিযোগকারিণীর দাবি, চলতি বছর তিনি জিন্দলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানাতে থানায় পৌঁছন। কিন্তু, কোনওভাবেই পুলিশ তাঁর অভিযোগে গুরুত্ব দেয়নি। শেষ পর্যন্ত তিনি আদালতের দ্বারস্থ হন। বম্বে হাইকোর্টের নির্দেশেই অভিনেত্রী সজ্জন জিন্দলের বিরুদ্ধে থানায় FIR করেছেন। এ বার অবশ্য পুলিশ তাঁর অভিযোগ নিয়েছেন বলে জানান ওই অভিনেত্রী।তিনি আরও জানিয়েছেন, ২০২১ সালের IPL-এর সময় একটি স্টেডিয়ামের VIP বক্সে প্রথম আলাপ হয়েছিল সজ্জন জিন্দলের সঙ্গে। এরপর জয়পুরে প্রফুল্ল প্যাটেলের ছেলের বিয়েতেও দু’জনের দেখা হয়েছিল। মুম্বইতে একান্তে বহুবার সাক্ষাৎ করেন তাঁরা। অভিনেত্রী পুলিশকে জানান, তাঁর ভাই দুবাইতে সম্পত্তি কেনাবেচার সঙ্গে যুক্ত। সজ্জন সেই সম্পত্তি কিনতে ইচ্ছাপ্রকাশ করেন এবং সেই নিয়ে আলোচনার লক্ষ্যে মুম্বইতে তাঁর সঙ্গে দেখা করেন। অভিনেত্রীর অভিযোগ, মুম্বইতে সজ্জন জিন্দল তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। নিজের বিবাহিত জীবনের সমস্যা নিয়েও অভিনেত্রীর কাছে পরামর্শ চান। মেসেজে প্রায়শই ফ্লার্ট করতেন শিল্পপতি।

Sajjan Jindal: ২০২২ সালে ‘ধর্ষণ’! এক বছর পর থানায় অভিনেত্রী, তার ১০ মাস পর এফআইআর!

আর সেখানেই কুপ্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ। অভিনেত্রীর আরও দাবি, মেসেজে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য একনাগাড়ে বলতে থানায় তিনি বিয়ের প্রস্তাব দেন। বিয়ে করলে তবেই তিনি জিন্দলের সঙ্গে শারীরিক সম্পর্কে যেতে রাজি বলে জানান অভিনেত্রী। কিন্তু, বিয়ে তো দূর অস্ত পুলিশের কাছে তিনি আরও জানিয়েছেন, জোর করে নিজের পেন্টহাউজে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে জোরাজুরি করেছিলেন শিল্পপতি। তা সত্ত্বেও সজ্জন জিন্দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছিলেন বলে জানান অভিনেত্রী। তবে সজ্জন তাঁকে এড়িয়ে চলেন। অভিনেত্রীর সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন সজ্জন। পরে ২০২২ সালের জুন মাসে সজ্জন অভিনেত্রীকে হুমকি দেন, যদি এই ঘটনা নিয়ে পুলিশের কাছে যান, তবে ফল ভালো হবে না। আর তারপর সজ্জন অভিনেত্রীর নম্বর ব্লক করে দেন। জানা গিয়েছে, মুম্বইয়ের বি কে সি থানায় বিখ্যাত এই শিল্পপতির বিরুদ্ধে ৩৭৬, ৩৫৪ এবং ৫০৬ ধারায় মামলা রুজু হয়েছে।

Sajjan Jindal: ২০২২ সালে ‘ধর্ষণ’! এক বছর পর থানায় অভিনেত্রী, তার ১০ মাস পর এফআইআর!

Sajjan Jindal: ২০২২ সালে ‘ধর্ষণ’! এক বছর পর থানায় অভিনেত্রী, তার ১০ মাস পর এফআইআর!

ইতিমধ্যেই অভিনেত্রীর বয়ানের ভিত্তিতে তদন্তও শুরু করে দিয়েছে পুলিশ। এদিকে, একাধিক সংবাদমাধ্যমের পর থেকে এই মর্মে জিন্দাল গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রকাশ্যে শিল্পপতিও কোনও বিবৃতি প্রকাশ করেননি। জেএসডাবলু গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দল। দেশের প্রথম সারির শিল্পপতিদের মধ্যে অন্যতম তিনি। এ হেন লোকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তোলপাড় দেশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর