মুম্বাইয়ে লিভ ইন করছেন যিশু! ভালোবাসার নাম শিনাল সুর্তি? তোলপাড় টলিপাড়া

Jesus and Neelanjana: স্ত্রী নিলাঞ্জনার সাথে নাকি দূরত্ব বেড়েছে স্বামী যীশুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টলিউডের হ্যাপি কাপল বলেই সকলে চিনত যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তকে। প্রযোজনার কাজে হোক বা বাড়িতে গেট টুগেদার, একসঙ্গে ফ্রেমবন্দি হতেন দুজনে। এই বছরের শুরুতেই ২০ বছরের বিবাহবার্ষিকীও পালন করেছিলেন একসঙ্গে। তবে বিগত কয়েকদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে শোনা যাচ্ছিল, সম্পর্কে ভাঙন ধরেছে তাঁদের। এবার একেবারে সোশ্যাল মিডিয়া থেকে বরের পদবীই মুছে ফেললেন অভিনেত্রী। আর এখন জল্পনা মুম্বাইয়ে লিভ ইন করছেন যিশু!

মুম্বাইয়ে লিভ ইন করছেন যিশু! ভালোবাসার নাম শিনাল সুর্তি? তোলপাড় টলিপাড়া

তবে এই বিষয়ে প্রকাশ্যে যিশু বা নীলাঞ্জনা মুখ খুলতে না চাইলেও, নতুন গুঞ্জন বলছে টলিউডের হ্যান্ডসাম নায়কের প্রেমে পড়েছেন গুজরাটের কন্যা শিনাল সুর্তি! আর এই প্রেম কিন্তু একতরফা নয়। সূত্রের খবর শুধু প্রেম করাই নয় মুম্বাইতে নাকি একসঙ্গে থাকছেন তাঁরা। কিন্তু এই গুজরাটি কন্যার পরিচয় কি? জানা গিয়েছে শিনাল গত পাঁচ বছর ধরে যীশুর আপ্ত সহায়ক। মুম্বাই এবং দক্ষিণী ছবির কাজকর্ম তিনি নাকি সব সামলান।

মুম্বাইয়ে লিভ ইন করছেন যিশু! ভালোবাসার নাম শিনাল সুর্তি? তোলপাড় টলিপাড়া

আসলে প্রেম বুঝি এই ভাবেই আসে। দুই নারী পুরুষের প্রেম কষ্ট দেয় অপর একজনকে। যেটা এখন ভোগ করছেন নীলাঞ্জনা। বর্তমানে যীশু সেনগুপ্ত টলিপাড়ার থেকে হিন্দি এবং দক্ষিণী সিনেমায় বেশি অভিনয় করছেন। টলিপাড়ার অনেক বন্ধু বান্ধবীরা তাকে মজা করে বলেন যীশু তো এখন মুম্বাইয়ের অভিনেতা। আসলে অভিনেতা হিসেবে জাত চিনিয়েছে বাঙালি এই নায়ক। ভালো কাজের সুযোগ আসলেই তা হাতছাড়া করেন না যীশু। আর তাই দীর্ঘদিন কলকাতার বাইরে থাকতে গিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেছেন তিনি।

আর সেই ফাঁকেই ঢুকে পড়েছেন গুজরাটি ললনা শিনাল সুর্তি। আর এই কারণেই স্ত্রী নিলাঞ্জনার সাথে নাকি দূরত্ব বেড়েছে স্বামী যীশুর। দীর্ঘ কুড়ি বছরের সম্পর্ক। প্রেম করে বিয়ে। এবং তারপরে একসঙ্গে নিজের প্রোডাকশনের কাজ সামলানো। বর্তমানে দুই সন্তানের বাবা যীশু। তাই এই খারাপ সময়ে দুই সন্তানকে আঁকড়ে ধরেই জীবন এগিয়ে নিয়ে যাওয়ার পথ খুঁজে নীলাঞ্জনা। বিয়ের আগে অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের মেয়ে নীলাঞ্জনা অভিনয় জগতে বেশ পরিচিত মুখ ছিলেন। বিয়ের পর সংসারই হয় তার ধ্যান জ্ঞান। কিছুদিন পর যীশুর এবং নীলাঞ্জনার প্রোডাকশন হাউজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন নীলাঞ্জনা।

মুম্বাইয়ে লিভ ইন করছেন যিশু! ভালোবাসার নাম শিনাল সুর্তি? তোলপাড় টলিপাড়া

মুম্বাইয়ে লিভ ইন করছেন যিশু! ভালোবাসার নাম শিনাল সুর্তি? তোলপাড় টলিপাড়া

একের পর এক মেগা, রিয়ালিটি শো সবই করেছে তাদের প্রোডাকশন হাউস। প্রোডাকশন হাউসের দায়িত্বে ছিলেন নীলাঞ্জনা নিজে। কারণ যীশু তখন প্রচুর কাজ করছে বাংলা সিনেমায়। তারপরে সুযোগ পেলেন বিভিন্ন হিন্দি এবং দক্ষিণের সিনেমায়। আর এই কাজের ব্যস্ততার মধ্যেই দূরত্ব বাড়লো দুজনের। তাই তার ঘনিষ্ঠরা মনে করছেন কাজের ব্যস্ততায় তবে কি নীলাঞ্জনার থেকে দূরে সরিয়ে নিয়ে গেল যীশুকে? জল্পনা যতই থাকুক তার ঘনিষ্ঠজনরা মনে করছেন সবকিছু কাটিয়ে আবারো সুখী দম্পতির মতো একে অপরের কাছে আসবেন এই দুইজন। আত্মীয়-স্বজন থেকে শুভাকাঙ্ক্ষী সবাই এখন এটাই চাইছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন