প্রয়াত প্রবীণ অভিনেতা ইন্দ্রজিৎ দেব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রয়াত হলেন অভিনেতা ইন্দ্রজিৎ দেব। বয়স হয়েছিল ৭৩ বছর। শনিবার ভোররাতে গোলপার্কে নিজের বাড়িতেই মারা যান প্রখ্যাত এই অভিনেতা। অভিনেতার পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সিওপিডির পেশেন্ট ছিলেন তিনি। কিডনির সমস্যাতেও ভুগছিলেন। বছর খানেক আগে স্ত্রীকে হারান অভিনেতা ইন্দ্রজিৎ দেব। তাঁর স্ত্রী-এর ক্যানসার হয়েছিল। স্ত্রীর মৃত্যুর পর ভাইদের সঙ্গেই একই বাড়িতে থাকতেন অভিনেতা।

আরও পড়ুনঃ বিজেপি-তে যোগ দিতে দিল্লি যাচ্ছেন পার্থসারথি চট্টোপাধ্যায় #Breaking news

- Advertisement -

তিনি নিঃসন্তান ছিলেন। তেরো পার্বণ ধারাবাহিক দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন ইন্দ্রজিৎ। আড্ডাটাইমস প্রযোজিত ‘অ্যাডভেঞ্চারস অব গোগোল’-এও অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়াও জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণী’তেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর মৃত্যুতে টলিউডে নেমেছে শোকের ছায়া।

অভিনেত্রী সুদিপ্তা চক্রবর্তী এ দিন ফেসবুকে অভিনেতার সম্পর্কে লেখেন, “…প্রথমে একটু দূর থেকে দেখতাম। পরে খুব কাছ থেকে… ভাল মানুষ, ভদ্র মানুষ…তুমিই প্রথম শিখিয়েছিলে, … চারিপাশের সব কিছু শিখতে নেই..”। সুদিপ্তার আক্ষেপ, “জোছন জ্যেঠু (দস্তিদার), চন্দ্রা জেঠিমা(দস্তিদার), দেবাংশু দা (সেনগুপ্ত), বাবা (বিপ্লব কেতন চক্রবর্তী), শেখর দা (অধিকারী), বুড়ো দা (ইন্দ্রনীল হালদার), গুলাই কাকু (ইন্দ্রজিৎ দেব) …… সবাই চলে গেলো। ছোটবেলা টা হারিয়ে যাচ্ছে ক্রমশঃ!”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর