ক্ষমতা থাকলেই অভিযুক্তকে গ্রেপ্তার করা যাবে না, জানালো সুপ্রিম কোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ক্ষমতা থাকলেই অভিযুক্তকে গ্রেপ্তার করা যাবে না, এবার সুপ্রিম কোর্ট জানালো ব্যক্তিগত স্বাধীনতা ভারতের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ দিক। যখন তখন অভিযুক্তকে গ্রেফতার করা যাবে না বিচারপতি সঞ্জয় কিষান কৌল এবং ঋষিকেশ রায়ের বেঞ্চ এদিন জানিয়েছেন অভিযুক্তদের যদি জেলে না পাঠিয়ে যদি তদন্ত করা সম্ভব হয় তাহলে তাদের কেবল মাত্র জেলে পাঠানোর দরকার নেই।

আরও পড়ুনঃ একে করোনায় রক্ষে নেই, সঙ্গে মিস-সি দোসর

আরও বলা হয়েছে যে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে জেলে রাখলে ঐ ব্যক্তির সামাজিক সম্মান নষ্ট হয় এবং দেখা যায় চার্জশিট তৈরি করার সময় কর্তব্যরত অফিসার ১৭০ ধারায় ধরার কোনো বাধ্যবাধকতা নেই। এক্ষেত্রে অভিযুক্তকে গ্রেফতার করার ওপর জোর দেয়া হয় যা নিতান্তই ভুল কাজ।
ঐ বেঞ্চের তরফ থেকে জানানো হয়েছে যদি একান্তই মনে হয় অভিযুক্ত পালাতে পারে বা সাক্ষীদের ওপর প্রভাব বিস্তার করতে পারে তখনই তাকে গ্রেফতার করা যাবে।

ক্ষমতা থাকলেই অভিযুক্তকে গ্রেপ্তার করা যাবে না

ক্ষমতা থাকলেই অভিযুক্তকে গ্রেপ্তার করা যাবে না, যদি অভিযুক্ত সমস্ত রকম সাহায্য করে তাহলে গ্রেফতার করার প্রয়োজন নেই। এর আগেও অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে অভিযুক্ত তদন্তে সব সাহায্য করেছে কিন্তু জামিন অযোগ্য ধারায় তাকে গ্রেফতার করে রাখা হয়েছে ঐ কারণেই এই নির্দেশ দেয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একটি আবেদনর শুনানিতে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন