নজরবন্দি ব্যুরোঃ বিগত কয়েকমাস ধরেই দেশের অন্যান্য রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজ্যের আকাধিক জেলার প্রশাসনিক বৈঠক নিয়ে প্রচণ্ড ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এসবের মাঝেই রাজ্যে ধেয়ে আসছে জাওয়াদ। তাই এই খারাপ আবহাওয়ার কারনে নিজের হেলিকপ্টারের বদলে ট্রেনে চেপেই মালদহে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃCyclone Jawad: ঘুরছে জাওয়াদের অভিমুখ, উপকুলবর্তী এলাকায় দমকা হাওয়া
গতমাসে হাওড়ার প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকেই ডিসেম্বরের শুরুতে মালদহ ও দুই দিনাজপুর সহ একাধিক জেলায় প্রশাসনিক বৈঠক করার কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কিন্তু মাঝপথেই রাজ্যে ধেয়ে আসে ঘূর্ণিঝড় জাওয়াদ। যারফলে আগেভাগেই সতর্ক বার্তা জারি করা হয়েছে একাধিক জেলায়। সেই খারাপ আবহাওয়ার কারনেই এবার নিজের হেলিকপ্টারের বদলে ট্রেনে করে মালদহ যাওয়ার পরিকল্পনা শোনা যাচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফ থেকে।
প্রথম সপ্তাহতের ৭ তারিখে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী। তারপরেই আগামী মাসের ৮ তারিখে মালদহ ও মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করার সম্ভবনা প্রবল মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দায়িত্ব প্রাপ্তদের সঙ্গে উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা পরেই তার পরের দিন অর্থাৎ ৯ ই ডিসেম্বর প্রশাসনিক বৈঠকের উদ্দেশ্যে নদিয়ার কৃষ্ণনগরে পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী।
জাওয়াদের জের, হেলিকপ্টারের বদলে ট্রেনেই সফর মুখ্যমন্ত্রীর

পূর্ব পরিকল্পনা অনুযায়ী হেলিকপ্টারে করে জেলাসফরে সম্ভব না হওয়ায় আগামী সোমবার দুপুর ২টো বেজে ১৫ মিনিট নাগাদ শতাব্দী এক্সপ্রেসে চেপেই মালদহ যেতে চলেছেন মমতা।



