নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। ছয় ঘন্টা পর উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোবে সেটি। সেখান থেকে উত্তর-পুর্ব ঘুরছে জাওয়াদের অভিমুখ। বাংলার উপকুলে আছড়ে পড়ার সম্ভাবনা নেই জাওয়াদের। সুতরাং আতঙ্কের কোনও কারণ নেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃ Cyclone Jawad: খাঁ খাঁ করছে পুরীর সমুদ্রতট, এগিয়ে আসছে ‘জাওয়াদ’
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, রবিবার ওড়িশা উপকুলে আছড়ে পড়বে জাওয়াদ। ধীরে ধীরে গতি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে সেটি। উপকুলবর্তী এলাকায় হাওয়ার বেগ থাকবে ৩৫ থেক ৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা। সেই সঙ্গে দমকা মেরে হাওয়া বইতে পারে। ঘূর্ণিঝড় নয়, বরং গভীর নিম্নচাপ হয়ে বাংলায় প্রবেশ করবে জাওয়াদ।
ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নবান্নের তরফে যুদ্ধকালীন তৎপরতায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের তরফে উপকুলবর্তী এলাকায় কড়া নজরদারি রাখা হয়েছে। যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য ৪৬ টি এনডিআরএফ মোতায়েন করা হয়েছে। ২৪৭ টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক।
ঘুরছে জাওয়াদের অভিমুখ, বিপদ কমছে বাংলায়

তবে ঘূর্ণিঝড় জাওয়াদ আছড়ে পড়ার আগেই সমদ্রতট থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পর্যটকদের। শনিবার থেকেই কলকাতা সহ একাধিক জেলায় শুরু হয়েছে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত। ইতিমধ্যেই ১২ জেলায় মোতায়েন করা হয়েছে এনডিআরএফ টিম। বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে কলকাতার জন্য। বিদ্যুৎ দফতরের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বিদ্যুৎ ভবনের তরফে দুটি নম্বর দেওয়া হয়েছে ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪।



