ইএম বাইপাসে গাড়ির চাকায় পৃষ্ট এক মহিলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইএম বাইপাসে গাড়ির চাকায় পৃষ্ট এক মহিলা । সিগন্যাল ভেঙে দ্রুত গতিতে ছুটে আসা গাড়ির ধাক্কায় মারা গেলেন এক পথচারী। ইএম বাইপাসের কাদাপাড়া মোড়ে ঘটেছে এই দুর্ঘটনা। এরপরই উত্তেজিত হয়ে পড়ে স্থানীয় মানুষ। গাড়িটিকে আটকে চালক ও সওয়ারিকে বেদম মারধর করেছেন স্থানীয় তাঁরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই তাঁদের ঘিরে বিক্ষোভ চালায় উত্তেজিত জনতা।

আরও পড়ুনঃকোভিড বিধি মেনেই মুখ্যমন্ত্রীর বাড়িতে পুজো। উপস্থিত ছিলেন অভিষেকও।

পুলিশ সূত্রের খবর, মৃতের নাম গৌরী দে। তাঁর বাড়ি দত্তাবাদে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ ভোর ৫টা নাগাদ সল্টলেকের দিক থেকে আসা একটি সাদারঙের চারচাকা গাড়ি সিগন্যাল ভেঙে বেপরোয়া গতিতে এসে ফুটপাথে উঠে ওই মহিলাকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গৌরী দেবীর। দুর্ঘটনার পরেই গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। সু্যোগ বুঝে তাঁদের হাতেনাতে ধরেন প্রত্যক্ষদর্শীরা। এরপরই তাঁদের দুজনকে মারধর করেন তাঁরা বলে অভিযোগ।

ঘটনাস্থলে যাওয়ার পর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। কাদাপাড়া মোড়ে অবরোধ চলে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে সুজিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অপরাধীদের কড়া শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কেন গাড়ির গতি এত বেশি ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

ইএম বাইপাসে গাড়ির চাকায় পৃষ্ট এক মহিলা ।চালক মদ্যপ ছিলেন কিনা, গাড়িতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, নাকি ইচ্ছে করেই বেপরোয়া গতিতে চালক গাড়ি চালাচ্ছিলেন চালক, এইসব কিছু খতিয়ে দেখছে পুলিশ। গাড়ির চালক এবং সওয়ারিকে আটক করে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই প্রত্যক্ষদর্শীদেরও বয়ান নিয়েছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন