Titagarh Wagons: ভয়াবহ দুর্ঘটনা টিটাগড় ওয়াগনসে, তীব্র শব্দে ফাটল বয়লার, ছড়িয়ে পড়ল আগুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একটুর জন্য প্রাণে বাঁচল টিটাগড়ের (Titagarh Wagons) বহু মানুষ। শনিবার গভীর রাতে টিটাগড় ওয়াগনসের একটি বয়লার হঠাৎই তীব্র শব্দে ফেটে যায়। সেই বয়লারের দেওয়ালের কংক্রিট, তরল ইস্পাত বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। মারাত্মক গতিবেগ থাকায় পাথরের বড় বড় চাঁই আশপাশের বাড়ির দেওয়াল ভেদ করে ঢুকে যায়। আগুন ধরে যায় বেশ কয়েকটি বাড়িতে। এমনকি নারকেল গাছের মাথাতেও আগুন জ্বলতে দেখা গিয়েছে!

আরও পড়ুনঃ আজকের রাশিফলে কার আর্থিক প্রাপ্তি বা ক্ষতির আশঙ্কা রয়েছে জানুন…..

ভারতীয় রেলের সম্পূর্ণ মালিকানাধীন সংস্থা টিটাগড় ওয়াগনস (Titagarh Wagons)। স্থানীয়দের দাবি অনুযায়ী শনিবার রাত প্রায় ১:১৫ মিনিটে আচমকাই সেখানকার একটি বয়লারে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে প্রায় ৫০০ ফুট দূরত্বে কংক্রিট, তরল ইস্পাত, আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। কারওর বাড়ির লোহার গ্রিল দুমড়ে-মুচড়ে ঢুকে গিয়েছে বিশাল বড় পাথর, কারওর বাড়ির দেওয়ালে ধরেছে ফাটল।

TitagarhXWagons1

ওই এলাকায় মুসলমান সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। রমজান মাস চলায় সদ্যোজাত সন্তানকে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলেন মহম্মদ তৌফিক। কিন্তু মধ্যরাতের এই বিপর্যয়ে তাঁর টালির চালের বাড়িতে আগুন ধরে যায়। হঠাৎই দাউ দাউ করে জ্বলতে শুরু করে সিলিং। পাড়া প্রতিবেশীদের সাহায্যে কোনরকমে সন্তানকে নিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। সেই ঘটনার আতঙ্ক এখনও চোখে মুখে লেগে আছে তৌফিকের।

রবিবার সকালে এলাকায় গিয়ে যা দেখা গেল তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ ভালই। তবে টিটাগড় ওয়াগনসের পক্ষ থেকে এখনও এলাকার মানুষের সঙ্গে এই বিষয়ে কথা বলা হয়নি। যা নিয়ে ক্ষুব্ধ এলাকার মানুষ। ক্ষতিগ্রস্থরা চান তাঁদের ক্ষতিপূরণ দিক কারখানা কর্তৃপক্ষ। না হলে পরিবার নিয়ে পথে বসতে হবে।

ভয়াবহ দুর্ঘটনা টিটাগড় ওয়াগনসে,তীব্র শব্দে ফাটল বয়লার, ছড়িয়ে পড়ল আগুন

TitagarhXWagons

টিটাগড় ওয়াগনসের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। একটি সরকারি মালিকানাধীন সংস্থায় কীভাবে এমন বিপর্যয় ঘটল তা নিয়ে প্রশ্ন আছে স্থানীয়দের মধ্যে। সবচেয়ে বড় কথা আর একটু হলেই অনেকের প্রাণহানি হতে পারত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত