Abhishek Banerjee: মাল্য বা চোকসি নয়, আমার পদবী বন্দ্যোপাধ্যায়, পালানোর লোক নই আমি! বিরোধীদের জবাব অভিষেকের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ধর্মতলার গান্ধীমূর্তির পাদদেশে আয়োজিত জনসভা থেকে বিরোধীদের মোক্ষম জবাব দিলেন তৃণমূল সাংসদ তথা দলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, আমার পদবী মাল্য বা চোকসি নয়, আমার পদবী বন্দ্যোপাধ্যায়, আমি পালানোর লোক নই!

আরও পড়ুন: যাদবপুরের ছাত্র মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা বিধায়ক তথা প্রাক্তনী চিরঞ্জিৎ

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র যুব এবং ছাত্রীরা দলে দলে ভিড় জমিয়েছেন ধর্মতলায়। বক্তব্য শুরু করেই অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত প্রত্যেক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যকে ধন্যবাদ জানান। এরপর বক্তব্য শুরু করে তাঁর কথায় উঠে আসে নবজোয়ার যাত্রা, পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে র‍্যাগিং প্রসঙ্গ। এক সময় তিনি নিজেও তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক ছিলেন। তাই আজকের বক্তৃতায় অভিষেকের গলায় ছিল আবেগের সুর। একই সঙ্গে বিরোধীদের আক্রমণ করে চাঁচাছোলা ভাষণ রাখেন তিনি।

এদিন অভিষেক বলেন, “১৯৭৮ সালের পর থেকে এই প্রথম বিরোধীরা পঞ্চায়েত ভোটে শাসকের চেয়ে বেশি মনোনয়ন জমা দিয়েছে। এই ঘটনা বিরল। তবুও আমরা ২০টি জেলায় বিপুল ভোটে জিতেছি। আগামী দিনে ‘ইন্ডিয়া’ জোটই দেশের ক্ষমতায় আসবে। এর জন্য প্রয়োজন ছাত্রযুবদের সমর্থন। আমাদের টাকা আটকে দিয়েছে। মানুষ ভোট দেবার জন্য মুখিয়ে আছে। আমাদের আটকানোর চেষ্টা হয়েছে। কোনও লাভ হয়নি। শান্তনু ঠাকুর আমাকে বনগাঁয় ঢুকতে দেয়নি। সে পঞ্চায়েতে নিজের বুথে হেরেছে!”

মাল্য বা চোকসি নয়, আমার পদবী বন্দ্যোপাধ্যায়, পালানোর লোক নই আমি! বিরোধীদের জবাব অভিষেকের

দিন কয়েক আগেই লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থায় ইডি তল্লাশি নিয়ে সরগরম রাজনৈতিক মহল। তল্লাশিতে গিয়ে নাকি সংস্থার কম্পিউটারে কিছু ফাইল ডাউনলোড করেছেন ইডি আধিকারিকরা। এই অভিযোগে লালবাজারের দ্বারস্থ হয়েছেন সংস্থার কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গেও মুখ খুললেন।

মাল্য বা চোকসি নয়, আমার পদবী বন্দ্যোপাধ্যায়, পালানোর লোক নই আমি! বিরোধীদের জবাব অভিষেকের

মাল্য বা চোকসি নয়, আমার পদবী বন্দ্যোপাধ্যায়, পালানোর লোক নই আমি! বিরোধীদের জবাব অভিষেকের

ডায়মন্ড হারবারের সাংসদের বয়ানে, “আমি চিকিৎসার জন্য বাইরে গিয়েছি। ফেরার পরের দিনই আমার অফিসে লোক পাঠিয়ে দিয়েছে। সেখানে গিয়ে ১৬টা ফাইল ডাউনলোড করে রেখে এসেছে। আর কিছু সংবাদমাধ্যমে বলা হল, আমি নাকি পালিয়ে গিয়েছি। আরে আমার আমার পদবী মাল্য বা চোকসি নয়, আমার পদবী বন্দ্যোপাধ্যায়, আমি পালানোর লোক নই!”

মাল্য বা চোকসি নয়, আমার পদবী বন্দ্যোপাধ্যায়, পালানোর লোক নই আমি! বিরোধীদের জবাব অভিষেকের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর