অভিষেকের উদ্যোগে ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ প্রকল্পের সূচনা, বিনামূল্যে স্বাস্থ্যশিবির চালু

‘সকলের জন্য সুস্বাস্থ্য’-এর লক্ষ্যে ডায়মন্ড হারবার মডেলের আরও এক অধ্যায়। বিনামূল্যে ওষুধ, ডায়াগনস্টিক টেস্ট ও রিয়েল-টাইম সেবা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ডায়মন্ড হারবারের মানুষের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবার এসডিও মাঠে নিজে উপস্থিত হয়ে তিনি ‘সেবাশ্রয়’ প্রকল্পের শুভ সূচনা করেন। এই প্রকল্পের আওতায় ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা কেন্দ্রের মানুষ পাবে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা।

‘সেবাশ্রয়’ প্রকল্পের বিশেষত্ব

‘সেবাশ্রয়’-এর অধীনে স্বাস্থ্যশিবিরগুলিতে থাকছে:

  1. বিনামূল্যে ওষুধ বিতরণ।
  2. তৎক্ষণাৎ ডায়াগনস্টিক টেস্ট।
  3. রেফারেল পরিষেবা।
  4. হেল্প ডেস্ক।
  5. অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন ও রিয়েল-টাইম আপডেট।

ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় ১ ও ২ নম্বর ব্লকের মোট ৪১টি স্বাস্থ্যশিবির বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এই প্রকল্প পরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্য ৬টি বিধানসভা এলাকায়ও চালু হবে।

কোভিডকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গড়ে ওঠা ‘ডায়মন্ড হারবার মডেল’ দেশজুড়ে প্রশংসিত হয়েছিল। এবার ‘সেবাশ্রয়’ প্রকল্পের মাধ্যমে সেই মডেলের আরও একটি সফল অধ্যায়ের সাক্ষী থাকল ডায়মন্ড হারবার। ‘সকলের জন্য সুস্বাস্থ্য’-এর লক্ষ্যে এই প্রকল্প সামাজিক উন্নয়নের এক নতুন মানদণ্ড স্থাপন করতে চলেছে।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন