সুপ্রিম কোর্ট থেকে রিক্ত হস্তে ফিরল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যের বিরোধীতায় দেশের শীর্ষ আদালতের দারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের দাবী কলকাতা হাইকোর্টের দুই খ্যাত নামা বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে রাজনৈতিক ময়দানে বেশ দৃঢ় মনোভাবের পরিচয় দিয়েছেন তিনি।

আরও পড়ুন : লোকসভায় রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি? শুরু হয়েছে রাজনৈতিক তর্জা
এই মুহূর্তে এই আবেদনের কোন গ্রহণযোগ্যতা নেই, তাই খারিজ এই আবেদন বলে পর্যবেক্ষণ বেঞ্চের। আবার নতুন করে জানাতে হবে আর্জি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তার বিরুদ্ধে আদালতে বা আদালতের বাইরে করা উদ্দেশ্য প্রণোদিত মন্তব্যের দ্বারা যেন ইডি বা সিবিআই প্রভাবিত না হয় এমন পদক্ষেপ গ্রহণ করুন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অমৃতা সিনহার বেঞ্চে তার সংক্রান্ত যে মামলা গুলো চলছে সেগুলির শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করার আর্জি জানিয়েছিলেন।

যদিও সুপ্রিম কোর্টে শুনানির আগে আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টের লিস্টিং। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে বলেন, ” খারিজের বিষয় নয়। কোন পিটিশন খারিজ হয়নি। মডিফিকেশন অব অ্যাপ্লিকেশন করা হয়েছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়ে আগেই সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। সেখানে একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিলেন।

দুই বিচারপতি মামলায় সুপ্রিম কোর্ট ফেরাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে
সেখানে রেজিস্ট্রির নতুন আবেদন করতে বলেছে। সেইমতো পদক্ষেপ করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধাক্কা খাওয়ার কোনও বিষয় নেই।” তবে এর পাল্টা বিজেপি নেতা শমীক বন্দোপাধ্যায় বলেছেন,” এটা তো প্রত্যাশিত ছিল।”
সুপ্রিম কোর্টে @abhishekaitc র কোনো পিটিশন খারিজ হয় নি।
বিচারপতির মন্তব্য সংক্রান্ত মামলায় আগের রায়ের উপর একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন দিয়েছিলেন অভিষেকের আইনজীবী।
রেজিস্ট্রার জানিয়েছেন MA নয়, ফ্রেশ কজ অফ অ্যাকশনের পিটিশন দিতে।
সেটা করা হচ্ছে।
বিভ্রান্তি কাম্য নয়।— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 19, 2024



